Breaking News
Home / TRENDING / আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউনের মেয়াদ বাড়ানো হোক। শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে ভিডিয়ো বৈঠকে এমন মতামতই দিতে চলেছেন অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী। ওড়িশার পর পঞ্জাব‌ও লকডাউনের মেয়াদ বাড়িয়েছে। ওই রাজ্যে লকডাউন চলবে ১ মে পর্যন্ত। পঞ্জাবের মতো আরও দুই কংগ্রেসি রাজ্য, রাজস্থান এবং ছত্তিসগড় লকডাউনের মেয়াদ বাড়ানো পক্ষে।

গত ২ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রথম ভিডিয়ো-বৈঠকে লকডাউন কী ভাবে তোলা যায়, সেই বিষয়ে পরামর্শ চেয়েছিলেন প্রধানমন্ত্রী। কেরলের বাম সরকারের তৈরি বিশেষজ্ঞ কমিটির সুপারিশ, তিন দফায় লকডাউন তোলা হোক। ১৫ এপ্রিল শুধু সেই সব জেলাতেই লকডাউন তোলা হোক, যেখানে ৭ এপ্রিলের পর থেকে একটির বেশি নতুন সংক্রমণ ধরা পড়েনি বা যেখানে কোনও অতিরিক্ত সংক্রমণের হটস্পট নেই। সেই সুপারিশ কেন্দ্রের কাছে পাঠিয়ে দিয়েছে কেরল।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকের বিভিন্ন দলের সংসদীয় নেতাদের সঙ্গে আলোচনায় লকডাউন ধাপে ধাপে তুলতে হবে। শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরেই সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। প্রধানমন্ত্রী ফের জাতির উদ্দেশে বক্তৃতা দিয়ে সেই সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন।

চাষের মরশুমে লকডাউনের কারণে ক্ষতি হতে পারে বিস্তর। তাই একাংশের ভাবনা যে সমস্ত এলাকায় চাষাবাদ চলছে সেই সমস্ত গ্রামীণ এলাকায় লকডাউন তুলে নেওয়া। এক্ষেত্রে আবার দাবি উঠছে যে সমস্ত শহরে করোনা সংক্রমণ ঘটেনি সেই সংস্থা এলাকা থেকে লোকজন তুলে নিল সরকার। মোট ১৩৩টি জেলা চিহ্নিত করেছে কেন্দ্র। কিন্তু মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী। কারণ সংশ্লিষ্ট রাজ্যের পরিস্থিতি কি তা মুখ্যমন্ত্রীর এই ভালোভাবে অবগত বলে জানাচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি সূত্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *