সূর্য সরকার।
শনিবার রাতে বেলুড় মঠেই রাত্রিবাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। এক সময়ে এই মঠের সঙ্গে তাঁর যোগসূত্র তৈরি হয়। সেই সূত্র ধরেই ফের অতীতে ফিরে যেতে চলেছেন তিনি। বেশ কয়েক বছর আগে সন্ন্যাসী হতে বেলুড় মঠের শরণাপন্ন হয়েছিলেন নরেন্দ্র মোদী। তারপর অনেকটা জল গড়িয়েছে। সংঘের কর্মকর্তা থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী তারপর ক্ষমতার চূড়ান্ত কেন্দ্র প্রধানমন্ত্রীর আসন।

শনিবার রাতের মেনুতে কী কী ছিল নরেন্দ্র মোদীর পাতে?
বেলুড় মঠ (Belur Math) সূত্রে খবর, প্রতিদিন শ্রীরামকৃষ্ণকে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগই খাবেন প্রধানমন্ত্রী। থাকছে গোবিন্দ ভোগের চাল ও মুগ ডাল দিয়ে তৈরি খিচুরি, প্রায় দশ রকমের মিষ্টি, পায়েস, ফল। রবিবার স্বামী বিবেকানন্দের জন্মদিন। সকালে উঠেই ধ্যান করবেন তিনি।তারপর সেখানে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news