Breaking News
Home / TRENDING / মোদীর সঙ্গে বৈঠকের পর সিএএ বিরোধী আন্দোলনে জনগণের আস্থা হারিয়েছেন মমতা, মত সোমেনের

মোদীর সঙ্গে বৈঠকের পর সিএএ বিরোধী আন্দোলনে জনগণের আস্থা হারিয়েছেন মমতা, মত সোমেনের

নীল রায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকারের পর তৃণমূল (TMC) নেত্রীর নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে লড়াই নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, “আজ মমতা ব্যানার্জীর একান্তে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ, মুখ্যমন্ত্রীর এন.আর.সি – সি.এ.এ -র বিরুদ্ধে আন্দোলনের সত্যতা নিয়েই তাঁদের মনেই প্রশ্ন উঠে গেল।” সোমেন আরও বলেন, “বাংলার যে সব ধর্মনিরপেক্ষ মানুষ মমতা ব্যানার্জীর মিছিলে হাঁটলেন তাদের সাথে তিনি তঞ্চকতা করলেন। দিদি-মোদীর এই সেটিং -এ তৃণমূলের যে সব নিষ্ঠাবান কর্মী আছেন তাঁদের কাছে আমাদের আবেদন এই ছদ্দ – লড়াইয়ের শরিক হবেন না।”

সভাপতি হিসেবে তিনি বলেন, “কংগ্রেস ঘোষণা করেছে আমরা যখনই সরকার গড়ব তখনই এই কালা কানুন প্রত্যাহার করব। কংগ্রেস – বামের এই আপোষহীন লড়াইয়ের শরিক হন।” প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতির কথায়, “বাংলায় জাতি ধর্ম-নির্বিশেষে যে সব ছাত্র-যুব, সংবেদনশীল, গণতান্ত্রিক মানুষ সংবিধানের ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াই লড়ছেন, যে সব মহিলারা পার্ক সার্কাস ময়দানে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন, রাজ্য পুলিশের মার সহ্য করে যে সব পড়ুয়ারা আন্দোলন করছেন। তাঁরা আর মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখতে পারবেন না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *