Breaking News
Home / TRENDING / বঙ্গবন্ধুর জীবন আমাদের সবার জন্য অনুপ্রেরণা: নরেন্দ্র মোদী

বঙ্গবন্ধুর জীবন আমাদের সবার জন্য অনুপ্রেরণা: নরেন্দ্র মোদী

চ্যানেল হিন্দুস্থান ব্যুরো :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (Bangobandhu Sheikh Mujibur Rahman) সবার জন্য বিস্ময়কর অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন। ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রকাশিত একটি বিশেষ কফি টেবিল বইয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন মন্তব্য করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন জানায়, বাংলাদেশের ৪৯ তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি বিশেষ কফি টেবিল বই শাইনিং বাংলাদেশ প্রকাশ করেছে মিশন। ৯০ পৃষ্টার কফি টেবিল বইটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে উৎসর্গ করা হয়েছে।

বইটির বিশেষত্ব নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ইহার বিশেষ বৈশিষ্ট্য হল বইটিতে জাতির পিতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বইটিতে প্রধানমন্ত্রী মোদি জাতির পিতা বঙ্গবন্ধুকে গত শতাব্দীর একজন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন এবং বলেছেন, তার (বঙ্গবন্ধু) জীবন আমাদের সবার জন্য এক বিস্ময়কর অনুপ্রেরণা।

এছাড়াও বইটিতে, বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বক্তব্যে বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক জীবনের কিছু বিরল ঐতিহাসিক চিত্র তুলে ধরা হয়েছে। বইটি প্রকাশের জন্য প্রশংসা করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান এবং সেই সঙ্গে বইটিতে ভারতের সঙ্গে বাংলাদেশের উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে একটি লেখা দিয়েছেন তিনি।

এছাড়াও, বইটিতে মিশনে প্রেস মিনিস্টার ফরিদ হোসেনের ইংরেজী অনুবাদ করা বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার ‘বাবা’ কবিতাটি সংযুক্ত রয়েছে। হাই কমিশন জানায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বইটি প্রকাশে দুই মাস বিলম্ব হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *