নীল বণিক:
মোদীর সভায় আসা আটকাতে গোটা নদীয়া জুড়ে সন্ত্রাসের অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। সকালেই নদীয়ার কৃষ্ণগঞ্জের ব্লকের মাঝদিয়ায় বিজেপি সমর্থকদের উপর হামলা হয়। সকাল ৮টার সময় ঠাকুরনগরের সভাতেও ঘোষণা হয়— তৃণমূল সব জায়গাতেই হামলা শুরু করছে বিজেপি সমর্থকদের উপর। বেলা যত বাড়ছে, ততই এই ঘোষণা ফিরে ফিরে হতে থাকে। এরপরেই খবর আসে এনএইচ ৩৪-এ বিজেপি সমর্থকদের একেরপর এক বাস ভাঙচুর হয়। নদীয়ার চাকদহের চৌমাথায় সবচেয়ে বড় হামলাটি হয় বলে জানা গিয়েছে।
বিজেপি সমর্থকদের তিনটি বাস ভাঙচুর চালায় শাসক দলের দুস্কৃতীরা। শাসক দলের হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মীও গুরুতর আহত হন। কল্যানিতেও বিজেপি কর্মীদের উপর হামলা হয় বলে খবর। রানাঘাটেও বিজেপি কর্মীদের বাস ভাঙা হয় বলে জানান সেখানকার বিজেপি কর্মীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news