Breaking News
Home / TRENDING / ফেসবুকের নিরিখে বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ফেসবুকের নিরিখে বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ফেসবুকে জনপ্রিয়তার নীরিখে দেশের এক নম্বর রাষ্ট্রনেতার মর্যাদা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ৪৫ মিলিয়ন অর্থাৎ সাড়ে চার কোটি লাইক ফেসবুক পেজের জোরেই এই শিরোপা উঠল মোদীর মুকুটে। প্রধানমন্ত্রী তাঁর ফেসবুক ফ্যানদের মধ্যে ১ কোটি ৭০ লাখের কাছে পৌঁছতে পারেন। মোট পেজ লাইকের মধ্যে যা মাত্র ৩.৮ শতাংশ। প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর মতো সোশ্যাল মিডিয়ায় আম জনতার সঙ্গে যোগাযোগ রক্ষা করার নেতা গোটা বিশ্বে মুষ্টিমেয়।

গত মার্চ মাসে বিশ্বের ৭২১ জন রাষ্ট্রনেতার ফেসবুক পেজ পর্যালোচনা করে এই রিপোর্ট তৈরি করেছে ফেসবুক। রিপোর্ট বলছে, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পরে সব রাষ্ট্রনেতাদের ফেসবুক পেজেই নেটিজেনদের যাতায়াত বেড়েছে। জনপ্রিয়তার নিরিখে মোদীর পরেই আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবে লাইক সংখ্যায় অনেকটাই পিছিয়ে তিনি। ট্রাম্পের ফেসবুক পেজে লাইক ২.৭ কোটি। আর তিন নম্বরে থাকা জর্ডনের রানি রানিয়ার লাইক সংখ্যা ১৬.৮ মিলিয়ন। মানে ১ কোটি ৬৮ লাখ। ব্রাজিলের প্রেসিডেন্ট ১ কোটি ফলোয়ারের মধ্যে রিয়েল ভিউ পেয়েছেন ৯ লাখ ৫৬ হাজার। ট্রাম্প পেয়েছেন ৮ লাখ ৭৭ হাজার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *