চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
চিকিৎসকদের নেই আত্মরক্ষার উপায়, না পিপিই এমনকি তাঁরা পাচ্ছেন না যথাযথ খাবারও। তামিলনাড়ুতে এই খবর করতে গিয়েই বিপদে পড়লেন সাংবাদিক। ‘ভুয়ো’ খবর ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হল তাঁকে। সিম্পলিসিটি নামে এক পোর্টালের সাংবাদিক অ্যান্ডু স্যাম রাজা প্রধান খবর করেন যে তামিলনাড়ুতে কতটা অসুবিধার মধ্যে কাজ করতে হচ্ছে সাংবাদিকদের। কোয়ম্বাটুর মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসকরা পাচ্ছেন না পিপিই (PPE)।
ফলে তাঁরা সংক্রামিত হচ্ছেন দ্রুত। এই খবর প্রকাশ্যে আসার পরই প্রশাসন হাসপাতালের বিভাগীয় প্রধানকে অপসারণ করে তাঁর পদ থেকে। শুধু তাই নয় এই সাংবাদিক কিছুদিন আগেই রাজ্যে চলা রেশন ব্যবস্থার দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপরই কোয়েম্বাটুর কর্পোরেশনের অ্যাসিটান্ট কমিশনার এম সুন্দররাজন সাংবাদিকে বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপরই মহামারী আইনে গ্রেফতার করা হয় তাঁকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news