ওয়েব ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রীকে তাদের আকাশপথ ব্যবহারে বাধা দিল পাকিস্তান। প্রসঙ্গত, সোমবার সৌদি আরব সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এই সফরে পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুমতি চাওয়া হলেও সেই অনুমতি দিল না পাকিস্তান। ভারতীয় হাই কমিশনকে রবিবার নিজেদের এই বার্তা দেয় পাক বিদেশমন্ত্রক। ইতিমধ্যে এই বিষয়ে আন্তর্জাতিক বিমান পরিবহণ সংগঠনের (আইসিএও)কাছে নালিশ জানিয়েছে ভারত।
উল্লেখ্য, এর আগেও প্রধানমন্ত্রী মোদীকে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে দেয়নি ইসলামাবাদ। গত সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের বৈঠকে যোগ দিতে যান মোদী। সেপ্টেম্বরেই আইসল্যান্ড সফরে যাওয়ার সময় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিমানকেও পাক আকাশপথে উড়ে যেতে দিতে অস্বীকার করা হয়।
বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে পাক সরকারের এই সিদ্ধান্তে আমরা হতাশ। সাধারণত ভিভিআইপিদের বিমান চলাচলের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়ে থাকে। এটাই আইসিএও-র নিয়ম। ওই নিয়ম অনুযায়ী ভবিষ্যতেও বিমান চলাচলের ক্ষেত্রে অনুমতি চাইবে ভারত। বিষয়টি আইসিএও-কে জানানো হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news