Breaking News
Home / TRENDING / শাহীনবাগ নিয়ে মোদিকে খোঁচা সৌগতর। প্রধানমন্ত্রীর জবাবে চুপসে গেল তৃণমূল

শাহীনবাগ নিয়ে মোদিকে খোঁচা সৌগতর। প্রধানমন্ত্রীর জবাবে চুপসে গেল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি।

শাহীনবাগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতায় টিপ্পনী কাটতে গিয়ে বেজায় চাপে পড়ে গেলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougato Roy) সহ তাঁর লোকসভার সতীর্থরা। বৃহস্পতিবার লোকসভার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তৃতা প্রসঙ্গে নিজের বক্তব্য পেশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই মোদি বলেন, “সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আর্জিও বিরোধী রাজনৈতিক দলের নেতারা শুনছেন না। হিংসায় উস্কানি দিচ্ছেন। তাতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে।” প্রধানমন্ত্রী যখন একথা বলেন, তখন বিরোধী বেঞ্চে বসে খোঁচা দেন দমদমের প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি প্রশ্ন করেন, “তা হলে শাহিনবাগে গুলি চালানোর কথা যারা বলছে… তা ঠিক?” জবাবে প্রধানমন্ত্রী বলেন, “দাদা, দাদা,। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার কথা বলব নাকি! যদি এখানে আমি সেইসব কথা বলি, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন।”

প্রধানমন্ত্রীর এমন কথা বলার পরেই সৌগত রায় আর অন্য তৃণমূল সাংসদরা প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করতে যান। তখনি পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপি সাংসদরা উঠে দাঁড়িয়ে তৃণমূল সাংসদদের চুপ করতে বলে চিৎকার জুড়ে দেন। তৎক্ষণাৎই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে চুপ করে যান তৃণমূল সাংসদরা।

তৃণমূলের সাংসদদের উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, “বাংলায় রাজনৈতিক হিংসার ঘটনায় আক্রান্ত ও পীড়িতরা এখানে বসে রয়েছেন। তাঁরা যদি আপনাদের কাণ্ড কারখানার কথা বলতে শুরু করেন, তা হলে অস্বস্তির অন্ত থাকবে না কিন্তু। কী ভাবে নিরীহ লোকেদের ধরে ধরে মারা হচ্ছে সবাই জানে”।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *