Breaking News
Home / TRENDING / বিরোধীদের উদ্দেশে মোক্ষম প্রশ্ন মোদীর, জানুন ক্লিক করে

বিরোধীদের উদ্দেশে মোক্ষম প্রশ্ন মোদীর, জানুন ক্লিক করে

ওয়েব ডেস্ক:

প্রধানমন্ত্রীর প্রশ্ন, যদি মোদী সরকার ব্যর্থ তাহলে বিরোধীদের একজোট হতে হল কেন? রবিবার তামিলনাড়ুর ত্রিপুরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কটাক্ষ, যে ব্যর্থ তাকে তো দেশের মানুষই জবাব দিয়ে দেবে। তার জন্য মহগঠবন্ধনের প্রয়োজন পড়ছে কেন?

ত্রিপুরে গতকালকের সভায় নরন্দ্র মোদী কংগ্রেস, ডিএমকে সহ বিজেপি বিরোধী দলগুলিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তবে সে রাজ্যে ক্ষমতায় থাক দল এআইডিএমকে কে বাদ দেন। জল্পনা, ভবিষ্যতে এআইডিএমকের সঙ্গে জোটের রাস্তা খুলে রাখছেন বিজেপি সুপ্রিমো।

রবিবার যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা ছিল, সেই পেরুমানাল্লুরে প্রচুর পরিমানে প্রবাসী উত্তর ভারতীয় বসবাস করেন। তাদের উদ্দেশ্যে মোদী বলেন, গত অর্ধ শতাব্দী ক্ষমতায় থেকেও সেনাবাহিনীর আধুনিকীকরণের জন্য কিছু করেনি কংগ্রেস সরকার। এখন আমি কাজ করছি বলে রাফায়েল নিয়ে মিথ্যে অভিযোগ করছে। এরপরই মোদী বলেন, ওরা বলছে মোদী সরকার ব্যর্থ, অথচ ওরা মোদীকে হারানোর জন্য একজোট হয়েছে ময়দানে নেমেছে! তিনি মনে করিয়ে দেন, মহাজোট আসলে ‘মহামিলাবট’।

এদিন একই মঞ্চে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এআইডিএমকে নেতা ইকে পালানিস্বামী। এই মঞ্চ থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী রাজ্যের বিভিন্ন অঞ্চলে একাধিক ভিত্তপ্রস্তর স্থাপন ও প্রকল্পের উদ্বোধন করেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *