Breaking News
Home / TRENDING / জ্বালানির মূল্যবৃদ্ধি: তেল কোম্পানির কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর

জ্বালানির মূল্যবৃদ্ধি: তেল কোম্পানির কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক:

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী সোমবার বিশেষ বৈঠক করলেন তেল কোম্পানির কর্তাদের সঙ্গে। পেট্রল, ডিজেলের দামে কীভাবে লাগাম পরানো যায় তা নিয়েই এদিন আলোচনা করেন নরেন্দ্র মোদী।

উল্লেখ্য, অক্টোবর মাসে অর্থমন্ত্রী অরুণ জেটলি তেলের ওপরে শুল্ক কমান। যার ফলে লিটার পিছু দেড় টাকা করে দাম কমে।  অন্য দিকে সরকারি তেল কোম্পানিগুলিও পেট্রল, ডিজেলে প্রতি লিটারে এক টাকা করে দাম কমায়। যদিও এত করেও রোখা যায়নি জ্বালানির মূল্যবৃদ্ধি।

রবিবার দিল্লিতে পেট্রলের লিটার প্রতি দাম ছিল ৮২ টাকা ৭২ পয়সা। মুম্বইয়ে দাম ছিল ৮৮ টাকা ১৮ পয়সা, কলকাতায় ৮৪ টাকা ৫৪ পয়সা ও চেন্নাইয়ে ৮৫ টাকা ৯৯ পয়সা। রবিবার দিল্লিতে ডিজেলের দাম ছিল ৭৫ টাকা ৩৮ পয়সা, মুম্বইতে ৭৯ টাকা ২ পয়সা, কলকাতায় ৭৭ টাকা ২৩ পয়সা ও চেন্নাইতে ৭৯ টাকা ৭১ পয়সা।

এদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে। তারই প্রভাব পড়ছে দেশের বাজারে। এর মধ্যে আগামী ৪ নভেম্বর থেকে ইরানের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। যার পর জ্বালানি তেলে সংকট বাড়বে বৈ কমবে না। এমত অবস্থায় পরিস্থিতি কীভাবে মোকাবিলা কীভাবে করা যাবে, তা নিয়েই প্রধানমন্ত্রী এদিন তেল কোম্পানির কর্তাদের সঙ্গে জরুরি আলোচনায় বসেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *