Breaking News
Home / TRENDING / প্রয়াত হলেন কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়

প্রয়াত হলেন কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়

নীল রায়                                                                    প্রয়াত হলেন কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়। শুক্রবার ভোরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। যকৃতে একটি “সিস্ট” দেখা দেওয়ায় গত কয়েক মাস যাবৎ খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সোমবার বাইপাসের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় প্রমথনাথকে। চিকিৎসকরা যকৃতের ক্যান্সার হওয়ার অনুমান করেছিলেন। কিন্তু ভালোভাবে চিকিৎসা শুরু হওয়ার আগেই মৃত্যু হল তাঁর। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় তাঁর কালিয়াগঞ্জের বাড়িতে। খবর যায় প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও বিরোধী দলনেতা আব্দুল মান্নানের কাছে। এদিন তাঁর মৃতদেহ আনা হবে বিধানসভায়। পঞ্চাশ বছরেরও বেশি সময় দিনাজপুরের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। ওই জেলার কালিয়াগঞ্জ আসন থেকে চারবার  বিধায়ক হয়েছিলেন। ২০১১ সালে পরিবর্তনের সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় কালিয়াগঞ্জ থেকে জিতে মাএ দেড় বছরের জন্য পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। প্রবীণ বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া কংগ্রেসের কর্মী মহলে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *