জয় ঘোষ।
“মিশন বাংলা”। আজ দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বাড়িতে বিশেষ বৈঠক। এই বৈঠকে বাংলার সাংগঠনিক কাজের একটি “রুট – ম্যাপ তৈরি করা হবে”। সেই কারণেই এই বৈঠক। এই বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন মুকুল রায়, সুব্রত চট্টোপাধ্যায়, রথীন বোস, কিশোর বর্মন প্রমূখ। বিজেপির সর্বভারতী সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ, বিজেপির কেন্দ্রীয় সম্পাদল রাহুল সিনহাও থাকার কথা।
এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরও বলেন, “আমাদের যে বৈঠক রয়েছে তা পুরোপুরি সাংগঠনিক বিষয়।লোকসভা নির্বাচনে বাংলায় ভালো ফল করার পর থেকে দিল্লির নেতারা বাংলায় আসছেন। অমিত শাহ বাংলায় আসার কথা ছিল। কিন্তু তিনি আসতে পারেননি। ২-৩ মাসে আমরা একবার বসি। এই বসাটার দরকার আছে। প্রতি মাসে একবার করে বৈঠক করার কথা হয়েছিল। আমরা প্রতিমাসেই একবার করে বসার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও বলেন, “যে আসনগুলিতে আমরা হেরে গেছি। সেই বিষয়ে পর্যালোচনা করা। আর তার প্রতিকারের জন্য কী ব্যবস্থা করা নেওয়া পারে। সেই বিষয়ে আলোচনা করা হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news