Breaking News
Home / TRENDING / তিন তালাক নিষিদ্ধের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন মিরাতুন নাহার, একমত নন আবুল বাশার

তিন তালাক নিষিদ্ধের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন মিরাতুন নাহার, একমত নন আবুল বাশার

মধুমন্তী  

তিন তালাক নিষিদ্ধ করার পক্ষে কোর্টে সাওয়াল করেছিলেন আফরিন রহমান, সায়ারা বানু, ইসরাত জাহান, গুলশন পারভিন ও ফারহা ফয়েজ। আজ সেই তিল তালাককের রায় ঘোষণা করল কোর্ট। সাফ জানিয়ে দিল, তিন তালাক অসাংবিধানিক। অন্য কোনও মুসলিম দেশগুলোয় যখন এই প্রথা নেই তখন স্বাধীন ভারতে কেন!

তবে এই রায়ের ঘোষণার আগে মত পার্থক্য তৈরি হয়েছিল বিচারপতিদের মধ্যে। প্রধান বিচারপতি খেহর এবং বিচারপতি এন আবদুল নজির তিন তালাক প্রথা বেআইনি ঘোষণার বিরুদ্ধে ছিলেন। যদিও বাকি তিন বিচারপতি জাস্টিস উদয় উমেশ ললিত, জাস্টিস কুরিয়ান জোসেফ ও জাস্টিস রোহিংটন ফলি নারিমান তিন তালাক নিষিদ্ধের গলা তোলেন।

তবে এবার এই রায় নিয়ে মতান্তর শুরু হয়েছে বুদ্ধিজীবীদের একাংশের মধ্যে। সমাজসেবী মিরাতুন নাহারকে জিজ্ঞেস করা হলে, তিনি এই রায়ের পিছনে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন বলে জানান। তিনি বলেন, “তিন তালাক নিষিদ্ধ হয়েছে, ভাল কথা। কিন্তু এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে। কেন্দ্রীয় দলীয় সরকার উদ্ধারকর্তার হতে চাইছে। সেইসঙ্গে গোটা মুসলিম সম্প্রদায়কে কালিমালিপ্ত করতে চাইছে তারা।”

তালাকের রকমফের আছে বলেও মিরাতুন নাহার জানান। তিনি আরও বলেন, “শাস্ত্রীয় মতে কোরানে যে তালাকের উল্লেখ আছে তা অবশ্যই ভাল। সেখানে নারীপুরুষ উভয়ই বিবাহ বিচ্ছেদ করতে পারে।”

দেশে মেয়েদের ভাল রাখার জন্য অনেক আইনই আছে, তাতে করেও নিত্য গার্হস্থ হিংসা কমেনি, বরং বেড়েই চলেছে বলে দাবি করেন মিরাতুন নাহার। তাই এই রায় মেয়েদের সত্যি ভাল করবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

যদিও মিরাতুন নাহারের এই বক্তব্যের সঙ্গে একমত নন লেখক আবুল বাশার। তিনি বলেন, “শাস্ত্রীয় মতে কোরানে যাই থাক না কেন, মুসলিম সম্প্রদায় কী কোরানের কথা নিজেদের জীবন চর্চায় রাখেন! যদি রাখতেন তবে মুসলিম মহিলাদের এই নিয়ম নিষিদ্ধ করার জন্য আইনের দ্বারস্থ হতে হত না।”

একই সঙ্গে এই তিন তালাক নিষিদ্ধ হওয়ায় বেজায় খুশি হন আবুল বাশার। এতদিন তিনি তাঁর লেখার মাধ্যমে মুসলিম মহিলাদের যে মুক্তির কথা বলতে চেয়েছিলেন তা আজ করে দেখিয়েছে সুপ্রিম কোর্ট, এমনই মন্তব্য করেন তিনি।

১৪০০ বছরের এই প্রথা মুসলিম সমাজের মজ্জাগত হয়ে গেছে বলেও অনেকের মত। সুতরাং নতুন আইন এলেও মানসিকভাবে সহস্রবছরের এই ধারণা থেকে কতদিনে বেরোতে পারবে মুসলিম সম্প্রদায়, সেই দিকেই তাকিয়ে সমাজ।

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *