Breaking News
Home / TRENDING / কে বলে বিজেপির সঙ্গে নেই দ্বিতীয় কুসুম! পঞ্চায়েতে ৫০০০ সংখ্যালঘু প্রার্থী দেবে পদ্ম শিবির

কে বলে বিজেপির সঙ্গে নেই দ্বিতীয় কুসুম! পঞ্চায়েতে ৫০০০ সংখ্যালঘু প্রার্থী দেবে পদ্ম শিবির

নীল বণিক:

আগামী পঞ্চায়েত নির্বাচনে এ রাজ্যে পাঁচ হাজার আসনে প্রার্থী দেবে সংখ্যালঘু মোর্চা। শনিবার একথা জানান সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলি হোসেন। তিনি বলেন এর আগে কোন রাজনৈতিক দলই সংখ্যালঘুদের নিয়ে ভাবেনি।
আসন্ন পঞ্চায়েত নির্বাচন বিজেপির কাছে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। দল চাইছে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে গ্রামাঞ্চলের ভোটের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলতে। আর পশ্চিমবঙ্গের মত রাজ্যে যেখানে প্রায় ২৫% সংখ্যালঘু ভোটার, সেখানে তাঁদের বাদ দিয়ে অনেক জায়গাতেই বিজেপির জেতা অসম্ভব। বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত জেলা গুলিতে। তবে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষ বিজেপিতে আসছেন। কোচবিহার জেলার প্রায় ১২০ টি বুথে বিজেপির বুথ সভাপতি সংখ্যালঘু। সারা রাজ্যে এই সংখ্যাটা আরও বেশি। এই পরিস্থিতির মাধ্যমে রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পেতে এবার রাজ্যের তিন দফার পঞ্চায়েত নির্বাচনে পাঁচ হাজার আসনে সংখ্যালঘু প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এদিন ভারতীয় সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলি হোসেন বলেন সংখ্যালঘু সম্প্রদায়কে সঠিক সম্মান ভারতীয় জনতা পার্টি করেন, কারণ তারা ‘সবকা সাথ সবকা বিকাশ’ শ্লোগানে বিশ্বাস করে। তিনি বলেন স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল এই রাজ্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে শুধুমাত্র ভোট যন্ত্রে পরিনত করেছে, এই সম্প্রদায়ের মানুষের কোন প্রকৃত উন্নয়ন হয়নি, সাচ্চার কমিটির রিপোর্ট তার প্রমাণ। তিনি বলেন বিজেপি বিভেদ করে না , সকলকে সঙ্গে নিয়ে চলতে চায়। এই রাজ্যে এখন সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষই বিজেপিকে সমর্থন করছেন।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *