নিজস্ব সংবাদদাতঃ
মিজোরামে ক্ষমতা হারাতে চলেছে কংগ্রেস! ৪০ আসনের মিজোরাম বিধানসভা নির্বাচনে ভোটগণনা শুরু হতেই মিজো ন্যাশনাল ফ্রন্টের পাল্লা ভারি হতে শুরু করেছে। ৫ রাজ্যের ফলাফলে কংগ্রেসের মুখে হাসি ফুটলেও মিজোরামের ঘটনা অন্য খাতে বইছে।
মিজোরামের ৪০ আসনের বিধানসভায় কংগ্রেস এগিয়ে মাত্র ৯টি আসনে। জেতার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে মিজো ন্যাশানাল ফ্রন্ট। এমএনএফ এগিয়ে ২৬ আসনে। অন্যদিকে ইঙ্গিতপূর্ণ ভাবে মিজোরামে প্রথমবার পদ্ম ফুটল। বিজেপি সেখানে দুই আসনে এগিয়ে। যে ঘটনা গেরুয়া শিবিরকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা।
অতএব, টানা ১০ বছর ক্ষমতায় থাকার পর কংগ্রেসের জন্য মিজোরাম বিধানসভার ফলাফল হতাশাজনক। এমএনএফ এতটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তা হয়তো রাহুল গাঁধীও ভাবেননি। অন্য দিকে বাকি চার রাজ্যের ফলাফলের নিরিখে বিজেপির মিজোরামের ফলাফল আগামী লোকসভা ভোটের আগে সান্তনা পুরস্কার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news