নিজস্ব সংবাদদাতা
২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে অত্যন্ত ভাল ফল করেছে বিজেপি : পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফল বিচার করে এমনটাই বলছেন মুকুল রায়। তাঁর মতে দীর্ঘ দিন সরকারে থাকলে স্বাভাবিক ভাবেই একটি প্রতিষ্ঠান বিরোধিতার জন্ম হয়। প্রতিষ্ঠান বিরোধিতা থাকা সত্ত্বেও যে ফল বিজেপি করেছে তা প্রশংসনীয়।
সাতটি বিধানসভা কেন্দ্র মানে একটি লোকসভা কেন্দ্র, এই ভাবে হিসেব করলে স্পষ্ট হয়ে যাবে মুকুল কেন এই ফলাফলকে অত্যন্ত ভাল ফল বলছেন। রাজস্থান নিয়ে এবার বিজেপি তেমন আশাবাদী ছিল না। তবে ছত্তীসগঢ়ের ফলাফল (এখনও পর্যন্ত) তাদের হিসেবে ছিল না। মধ্যপ্রদেশে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া ছিল প্রবল। সব মিলিয়ে এই ফলাফলে হতাশ হওয়ার কিছু দেখছেন না মুকুল রায়।
অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র কংগ্রেসের এই মাথা চাড়া দেওয়ায় স্বাভাবিক ভাবেই খুশী। তিনি বলেন, রাহুল গাঁধির নেতৃত্বে এই জয় আসবে আমরা জানতাম। একই সঙ্গে তাঁর ঘোষণা, কাল অর্থাৎ ১২ তারিখে রাণী রাসমনি রোডে প্রদেশ কংগ্রেসের ডাকা সভায় বিজয় উৎসব পালন করবেন তাঁরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news