Breaking News
Home / TRENDING / বিশেষ ট্রেনে তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডের পরিযায়ী শ্রমিকদের ফেরানোর পালা শুরু

বিশেষ ট্রেনে তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডের পরিযায়ী শ্রমিকদের ফেরানোর পালা শুরু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

অবশেষে ঘরে ফেরার পালা।‌ শুক্রবার ভোরে ১২০০ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দিল একটি ট্রেন। লকডাউনের মধ্যেই প্রথমবার আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যোগী হল ভারতীয় রেল। এ প্রসঙ্গে রেল সুরক্ষা বাহিনীর (Railway CRPF) ডিরেক্টর জেনারেল অরুণ কুমার জানিয়েছেন, ২৪ কোচের একটি ট্রেন ১২০০ শ্রমিককে নিয়ে যাত্রা শুরু করেছে। আরও কয়েকটি ট্রেন চালানো যায় কি না, সেই বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন ভোর ৪টে ৫০ নাগাদ তেলেঙ্গানার লিঙ্গমপল্লি থেকে ঝাড়খণ্ডের হাটিয়ার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।

বৃহস্পতিবারই টুইট করে কেন্দ্রকে বিশেষ ট্রেন চালানোর আর্জি জানিয়েছিলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ট্রেনের ব্যবস্থা করতে চিঠি দিয়ে অনুরোধ করেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানায়, পরিযায়ী শ্রমিক-পর্যটক এবং পড়ুয়াদের ফেরাতে আন্তঃরাজ্য বিশেষ পরিবহণ ব্যবস্থা চালু করা হবে। তবে স্ক্রিনিং করে সমস্ত নিয়ম মেনেই চলতে হবে যাত্রীদের।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গন্তব্যে পৌঁছে থাকতে হবে কোয়ারেন্টাইনেই। তাছাড়া যাঁদের করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের কোনও লক্ষণ নেই, তাঁদের শুধু সফরের অনুমতি দেওয়া হবে। তারপরই এদিন ট্রেনে করে তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ড রওনা দেয় ট্রেনটি। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কংগ্রেসের লোকসভা দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury) এবার পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে আটকে থাকার বিষয়টি জনসমক্ষে এনেছেন। তিনি দাবি করেছেন, ভিন রাজ্যে আটকে থাকা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য ট্রেনের বন্দোবস্ত করুক কেন্দ্রীয় সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *