Breaking News
Home / TRENDING / ছ’বছর কোমায় থাকার পর সুখবর, জ্ঞান ফিরল শ্যুমাখারের

ছ’বছর কোমায় থাকার পর সুখবর, জ্ঞান ফিরল শ্যুমাখারের

ওয়েব ডেস্ক:

টানা ছ’বছর কোমায় থাকার পর জ্ঞান ফিরল মাইকেল শ্যুমাখারের। এমনটাই জানা গিয়েছে ফ্রান্সের একটি সংবাদপত্র সূত্রে। উল্লেখ্য, দীর্ঘদিন প্যারিসের একটি হাসপাতাল ভর্তি রয়েছেন বিশ্ব চাম্পিয়ান কিংবদন্তি রেসার। সেখানেই কার্ডিও ভাসকুলার সার্জেন ফিলিপ মেনাসের চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছেন শ্যুমাখার।

২০১৩ সালের ২৯ ডিসেম্বর আল্পসে স্কি করতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হন শ্যুমাখার। তারপর থেকে গত ছ’বছর কোমায় আচ্ছন্ন ছিলেন। চিকিৎসার অল্পস্বল্প সাড়া দিলেও তেমন উন্নতি হচ্ছিল না। কিন্তু এবার তাঁর জ্ঞান ফিরেছে বলেই জানা গিয়েছে। হাসপাতালে শ্যুমাখারের দেখাশোনারা দায়িত্বে রয়েছেন যে নার্স তিনি জানিয়েছেন, ‘ওঁর জ্ঞান ফিরেছে আগের থেকে অনেক ভালো আছে।’

৯১টি গ্রাঁপি ও সাতটি বিশ্বখেতাব জয়ী মাইকেল শ্যুমাখারের কোমায় চলে যাওয়াকে মেনে নিতে পারেনি গোটা পৃথিবীর ক্রীড়াপ্রেমিরা। এতদিন তাঁদের জন্য খুশির খবর দিল চিকিৎসকেরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *