Breaking News
Home / TRENDING / দ্বিতীয় দফার লকডাউনে ছাড়ের তালিকা দিল মোদী সরকার

দ্বিতীয় দফার লকডাউনে ছাড়ের তালিকা দিল মোদী সরকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছিলেন দ্বিতীয় দফার লকডাউনে ২০ এপ্রিল থেকে কিছু বিশেষ ছাড় পেতে চলেছে দেশ। আবশ্য তাঁর আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন অর্থনীতি সচল রাখতে এবং মানুষের জীবন জীবিকার মধ্যে সঙ্গতি রাখতে কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। বেশ কিছু বিষয়ে ছাড় দেওয়া হবে লকডাউনের মধ্যেই। এর মধ্য কৃষি, শিল্প, পণ্য এই কয়েকটি বিষয়কে বিশেষ জোর দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। এই বিষয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি হয়েছে। এক ঝলকে দেখে নেওয়া যাক সেগুলি কী কী-

শুধুমাত্র অতি প্রয়োজনীয় নয়, সমস্ত রকম পণ্য পরিবহণ সারা দেশে শুরু হবে ২০ তারিখের পর থেকে।

মাঠে গিয়ে চাষ করা থেকে ফসল তোলা, বোনা কৃষি সংক্রান্ত যাবতীয় কাজ করা যাবে।

কৃষিপণ্যের কেনা বেচার জন্য জন্য বাজার খুলে দেওয়া হবে। বিক্রি বাটা কীভাবে হবে তা ঠিক করবে স্থানীয় প্রশাসন।

চাষের জন্য প্রয়োজনীয় জিনিসের দোকানগুলি খুলে দেওয়া হবে। কীটনাশক জাতীয় জিনিসের দোকানও খোলা থাকবে।
মাছ চাষেও যাতে কোনও অসুবিধা না হয় দেখা হবে তাও। এই সংক্রান্ত যাবতীয় কাজকর্মের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে না।

৫০ শতাংশ শ্রমিক নিয়ে চা বাগান, কফি প্লান্ট খোলা থাকবে।

কাজুবাদাম, চা কফির মত জিনিস প্যাকেটজাত করার কাজ চালু হবে।

দুগ্ধজাত সমসত জিনিসের স্বাভাবিক গতবিধিতে বাধা দেওয়া হবে না।

পশুপাখির খাবারের দোকান এবং সেই সংক্রান্ত কর্মকাণ্ড চলবে।

গোশালা থেকে সমস্ত পশুপাখির আশ্রয়স্থানগুলি দেখা হবে।

সরকারি কল সেন্টারগুলি খোলা থাকবে।
গ্রাম পঞ্চায়েতের কাজ চলবে নিয়মমেনে।
কুরিয়র সার্ভিস কাজ করবে।

হোটেল, হোমস্টে ইত্যাদি জায়গায় যেখানে পর্যটকরা আটকে আছেন সেখানে তাঁদের যথাযথ পরিষেবা দেওয়া হবে।

সামাজিক দূরত্ব মেনে সেজ ইত্যাদি জায়গায় উৎপাদনের কাজ চালানো যাবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *