Breaking News
Home / TRENDING / “লকডাউন কার্যকর করতে ব্যর্থ রাজ্য প্রশাসন, চাই কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপ।” বিতর্কিত মন্তব্য রাজ্যপালের

“লকডাউন কার্যকর করতে ব্যর্থ রাজ্য প্রশাসন, চাই কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপ।” বিতর্কিত মন্তব্য রাজ্যপালের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গে লকডাউন ১০০ শতাংশ কার্যকর করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। তাই এরাজ্যে লকডাউন কার্যকর করতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া উচিত। এমনটাই মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার সকালে নিজের টুইটার হ্যান্ডেল একটি টুইট করেন তিনি। সেই টুইটে রাজ্যপাল লেখেন, “লকডাউন প্রোটোকলটি করোন ভাইরাসকে দূরে রাখতে পুঙ্খানুপুঙ্খভাবে প্রয়োগ করতে হবে। পুলিশ ও প্রশাসন ১০০ শতাংশ সামাজিক যোগাযোগ থেকে দূরে রাখতে বা ধর্মীয় জমায়েতগুলি রোধ করতে ব্যর্থ হওয়ার বিষয়টি দেখা গিয়েছে। লকডাউন কার্যকর করতে অবশ্যই কেন্দ্রীয় প্যারাবাহিনী প্রয়োজনীয়তার বিষয়ে ভাবনা চিন্তা করতে হবে !” তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার অ্যাকাউন্টে ট্যাগ করে দেন।

https://twitter.com/jdhankhar1/status/1250249281614696450?s=09

প্রসঙ্গত, রাজ্যপালের বিতর্কিত টুইট বা মন্তব্য এখন আর রাজ্যবাসীর কাছে কোনও নতুন বিষয় নয়। গত আগস্ট মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বে আসার পর থেকেই নানা ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বারবার সংঘাত হয়েছে জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar)। তার জেরে রাজভবন ও নবান্নের ধ্যে ঠুকাঠুকির ঘটনা সংবাদের শিরোনামে এসেছিল‌ বার বার। এদিনের টুইটটিও যে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে চলা দ্বন্দ্বে নতুন করে উস্কানি দেবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই রাজনৈতিক মহলের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *