Breaking News
Home / TRENDING / মাতঙ্গিনীর মাটিতে মায়ের ধর্ষন, পাঁচদিনেও অধরা অভিযুক্ত

মাতঙ্গিনীর মাটিতে মায়ের ধর্ষন, পাঁচদিনেও অধরা অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি :

কন্যা ধর্ষনের পর এবার মাতৃধর্ষন। কাঠুয়া, উন্নাও, কয়েকদিন আগে দিব্যা… দেশজুড়ে কন্যা ধর্ষনের এমন কলুষিত আবহের মধ্যেই পূর্ব মেদিনীপুরের এগরায় ধর্ষিত হলেন ৭০ বছর বয়স্ক এক বৃদ্ধা মা। অভিযোগ এমনটাই।
কাঠুয়া, উন্নাওতে পিতা দেখলেন তাঁর কন্যার ছিন্নভিন্ন দেহ এবার মাতঙ্গিনীর ভূমিতে পুত্র দেখলেন ধর্ষিতা মায়ের রক্তাক্ত দেহ।
ধর্ষনের ফাঁসি ঠিক কি হওয়া উচিত? যাবজ্জীবন? ফাঁসি? নাকি আরও বেশি কিছু? এইসব নিয়ে দেশ যখন ভাবছে ঠিক তখনই মেদিনীপুর জেলার এগরার ছত্রী অঞ্চলের তিন মদ্যপ ধর্ষন করলেন ওই এলাকারই বাসিন্দা ৭০ বছর বয়সী বৃদ্ধা।
যতটুকু জানা গেছে, গত ৭ জুলাই এগরার এই বৃদ্ধা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। স্থানীয় তিন যুবক রাস্তার ধারে বসে মদ খাচ্ছিল। বৃদ্ধাকে মিষ্টি মিষ্টি কথা বলে নিজেদের মদের আসরে বসায় তারা। তারপর জোর করে তুলে নিয়ে যায় একটি ফাঁকা বাড়ির মধ‍্যে। সেখানে ওই তিন যুবক মিলে বৃদ্ধাকে গণধর্ষন করে। মা অচৈতন‍্য অবস্থায় পড়ে রয়েছে, খবর পেয়ে ছুটে যায় ছেলে । চিকিৎসার জন‍্য এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এগরা থানার পুলিশের সহযোগিতায় বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক‍্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এখন সেখানেই তিনি চিকিৎসাধীন বলে জানিয়েছেন বৃদ্ধার ছেলে অনন্ত সিংহ।
ঘটনার পর ৫ দিন কেটে গেছে। অভিযুক্ত তিন যুবক এখনও অধরা। অবিলম্বে গ্রেফতারের দাবিতে বুধবার বিকেলে এগরা থানায় বিক্ষোভ দেখান বৃদ্ধার পরিবারের সদস্য, এলাকার মানুষ ও অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের সদস‍্যরা। বিক্ষোভ দেখানোর সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বিক্ষোভকারীদের। শেষ পর্যন্ত অভিযুক্ত তিন যুবককে গ্রেফতারের আশ্বাস দেয় পুলিশ। আশ্বাসে বিক্ষোভ ওঠে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *