নিজস্ব প্রতিনিধি।
শাহীনবাগ নিয়ে আজ ফের মধ্যস্থতাকারীরা কথা বলবেন প্রতিবাদীদের সঙ্গে। নাগরিকত্ব আইন নিয়ে দিল্লির শাহীনবাগে গত ১৫ই ডিসেম্বর থেকে আন্দোলনে বসেছেন কিছু মানুষ। এঁদের মধ্যে মহিলার সংখ্যাই বেশি। এই আন্দোলনের ফলে রাস্তা বন্ধ হয়ে সমস্যা হচ্ছে মানুষের এই মর্মে কিছুদিন আগে আদালতে একটি আবেদন জমা পড়ে। তার ভিত্তিতেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য মধ্যস্থতাকারী নিয়োগ করে আদালত।
মধ্যস্থতাকারীরা প্রাথমিক একটি রিপোর্ট জমা দিয়েছেন কোর্টে। এঁদের মধ্যে একজন প্রাক্তন মুখ্য তথ্য আধিকারিক ওজাহাত হাবিবুল্লাহ জানিয়েছেন স্কুলবাস এবং অ্যাম্বুলেন্সকে যাওয়ার জায়গা করে দিচ্ছে আন্দোলনকারীরা। কিন্তু কিছু জায়গায় পুলিশ রাস্তা আটকে রেখেছ যার জন্য সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। পুরোটাই খতিয়ে দেখে মতামতা দেবে আদালত বলে আশা প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news