নীল বণিক:
বিরোধীদের ‘চৌকিদার’ নিয়ে কটাক্ষের পাল্টা জবাব দিতে ৩১ মার্চ বিশেষ কর্মসূচি নিল বিজেপি।
দেশের প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে ওই দিন ‘ম্যায় ভি চৌকিদার’ কর্মসূচি পালন করবে ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে একথা জানান বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, রাজ্যের ৪০টি লোকসভা কেন্দ্রে ‘ম্যায় ভি চৌকিদার’ কর্মসূচি পালন করা হবে। উত্তরবঙ্গের প্রথম দফার নির্বাচনের জন্য দুটি লোকসভা আসনকে এই কর্মসূচির বাইরে রাখা হচ্ছে।
রাজ্যের এই কর্মসূচিতে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ, বিজেপি নেতা মুকুল রায় সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে। নির্ধারিত দিনে বিকেল পাঁচটায় এই কর্মসূচি এরাজ্যে পালিত হবে।
উল্লেখ্য, নরেন্দ্র মোদির ‘চৌকিদার’ শব্দটি নিয়ে সোশাল মিডিয়ায় ব্যাপক ট্রোল হচ্ছে। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এই ইস্যুতে মোদির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব। তারই প্রতিবাদে এই কর্মসূচি পালান করার সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news