ঈষাণিক ভোরাই:
রাজ্যের রেশন দোকানে এবার পাওয়া যাবে ন্যাহ্য মূল্যে সরষের তেল। একটি বেসরকারি সংস্থার সঙ্গে এই বিষয়ে মৌ স্বাক্ষর করেছে রাজ্যের খাদ্য দফতর। ১ নভেম্বর থেকে এই পরিসেবা পাওয়া যাবে। সরষের তেল সহ প্রায় ৫০০ টি ‘নন পিডিএস আইটেম’-ও পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে বিস্কুট, গুঁড়ো মশলা, হেল্থ ড্রিঙ্কস প্রভৃতি। রাজ্যের ২১ হাজার রেশন দোকানে এই পণ্যগুলি পাওয়া যাবে এবার থেকে। এপিএল বা বিপিএল কার্ড যাঁদের আছে, তারা এই পরিসেবা পাবেন। পণ্য ভেদে দাম পড়বে বাজার চলতি দামের তুলনায় ২৬% থেকে ৩৫% কম। এর ফলে লাভবান হবেন রাজ্যের প্রায় ৯ কোটি রেশন উপভোক্তা। রেশন দোকান ছাড়াও যে ১২৭টি ‘রৌদ্রবৃষ্টি’ তৈরি করা হচ্ছে, সেখানেও এইসব ‘নন পিডিএস আইটেম’ বিক্রি করা হবে। রেশন দোকানের জনপ্রিয়তা বাড়ানো ও সপ্তাহে সাতদিন খোলা রাখার জন্যেই বেসরকারি সংস্থার সঙ্গে খাদ্য দফতরের এই গাঁটছড়া বাঁধা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindusta
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news