Breaking News
Home / TRENDING / রূপকথার নাম মারুভ

রূপকথার নাম মারুভ

নিজস্ব সংবাদদাতা:

ছেলেবেলাটা আর পাঁচটা বাচ্চার মতো ছিল না মারুভ মালিকের। মা-বাবার ভালবাসা জোটেনি, পরিবারই ছিল না। বন্ধু বান্ধবও হয়নি। উপহাস আর একাকিত্ব ছিল তাঁর নিত্যসঙ্গী। কারন, তিনি থার্ড জেন্ডার বা বৃহন্নলা। তবুও বৃহন্নলাদের ভিড়ে হারিয়ে যাননি মারুভ। বিষাদ অতিক্রম করে নিজেকে গড়ে তুলেছেন পাঁচজনের একজন করে। আজ তিনি পাকিস্তানের নিউজ অ্যাঙ্কর। তাঁর হাত ধরে ইতিহাসের পাতায় পাকিস্তানের নাম। মারুভ মালিক দেশের প্রথম থার্ড জেন্ডার নিউজ অ্যাঙ্কর। তাতাঁর জন্যই রাতারাতি এক নম্বরে কোহিনুর টিভি। বৃহন্নলাদের যে ধরনের যন্ত্রণা ও অত্যাচার সহ্য করতে হয় তা তুলে ধরতেই ছোটবেলা থেকে সাংবাদিক বা আইনজীবী হওয়ার ইচ্ছে ছিল মারুভের।
শেষ পর্যন্ত জার্নালিজম নিয়ে স্নাতক হন মারুভ। মারুভ জানিয়েছেন কলেজে সব ধরনের হেনস্থার শিকার হয়েছেন তিনি। তাঁর বৃহন্নলা বন্ধুরা উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও কাজের অভাবে রাস্তায় নাচ দেখাতে, ভিক্ষা করতে বাধ্য হয়েছেন। তাই সবসময় কোনও না কোন কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন।ফ্যাশন শো করেছেন। তারপর বিজ্ঞাপন দেখে তড়িঘড়ি কোহিনুর টিভিতে চাকরির দরখাস্ত দিয়ে ফেলেন মারুভ । শর্টলিস্ট হওয়ার পর শুরু হয় ট্রেনিং। মারুভ জানিয়েছেন তাঁকে চ্যানেলের সকলে সাহায্য করেছেন। তাঁর হাত ধরেই রি-লঞ্চ করল কোহিনুর টিভি। অঙ্গীকার নিল মারুভ ও তাঁর মতো গুণসম্পন্ন বৃহন্নলাদের সাহায্য করার । আর মারুভের জন্য রইল অনেক শুভেচ্ছা, যে ব্রত নিয়ে এগোচ্ছেন তা যেন সফল হয়।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *