নীল বণিক:
ভোটের আগে জঙ্গল মহলে মাওবাদী পোষ্টার। সোমবার ভোর পাঁচটা নাগাদ শালবনি থানার অন্তর্গত পিড়াকাটা পুলিশ ফাঁড়ি এলাকার পাথরি গ্রাম থেকে বেশ কিছু মাওবাদী পোস্টার উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্র মারফৎ খবর পেয়ে পিড়াকাটা এলাকার পাথরি গ্রামে তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। সিআরপিএফের পঞ্চাশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ও পিড়াকাটা ফাঁড়ির পুলিশ পোস্টারগুলিকে উদ্ধার করে। সাদা কাগজের উপর লাল কালিতে লেখা মাওবাদীদের নামাঙ্কিত পোস্টারগুলিতে তৃণমূল নেতাকর্মীদের দল ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলে বন্দি মাওবাদী নেতাদের মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।

ভোটের আগে নতুন করে মাওবাদী পোষ্টারে গোটা জঙ্গল মহল জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। সূত্রের খবর মাও নেতা বিকাশের স্কোয়াডই এই পোষ্টারগুলি মেরেছে। রবিবার রাতে ঝাড়খণ্ডের একটি দল শালবনিতে আসে। তারাই পোষ্টার মেরে ভোর রাতে ঝাড়খন্ডে ফিরে যায় বলে মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news