চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“বিজেপি কর্মীরা বাড়িতে ভোট চাইতে গেলে এক গ্লাস গোমূত্র পান করিয়ে বলবেন, গোমূত্র খেয়ে বাড়িতে যান ভোট চাইতে আসবেন না।” মঙ্গলবার পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রীরামপুরে এক সভায় বললেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan)। শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি বিরোধী সভা করে বাম- কংগ্রেস। সেই সভায় চাঁপদানীর কংগ্রেস (Congress) বিধায়ক বলেন, “মনমোহন সিংয়ের আমলে আন্তর্জাতিক বাজারে পেট্রোপন্যের দাম ছিলো ১০৮ ডলার। তখন দেশে পেট্রোল ডিজেল গ্যাসের দাম নিয়ন্ত্রনে ছিল। তাও মোদী, রাজনাথ, স্মৃতি ইরানীরা বলেছিলেন মনমোহন সিংয়ের হাতে চুরি পরিয়ে দিতে হবে। এখন আন্তর্জাতিক বাজারে ১০৮ এর জায়গায় প্রতি ব্যারেলের দাম হয়েছে ৪৩ ডলার। তাহলে এত দাম কেন?”
এরপরই মান্নান সাহেব বলেন, “প্রধানমন্ত্রী বলেছিলেন চৌরাস্তায় দাঁড়িয়ে জুতো পেটা করবেন,এখন প্রধানমন্ত্রীকে তো পাচ্ছি না।যেসব বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে জনসংযোগ করতে তাদের জিজ্ঞাসা করুন এত দাম কেন ? এরা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পরেছে। বিজেপি ভাবছে মানুষ এখন তৃনমূল বিরোধী হয়ে গেছে তাই আমাদের ভোট টা দেবেন।” বিজেপি নেতাদের কটাক্ষ করে এরপর তিনি বলেছেন, “আমাদের ভারতবাসীদের একটা স্বভাব আছে কেউ বাড়িতে এলে অতিথি আপ্যায়ন করতে হয়।” তিনি আরও বলেছেন, “ওরা এলে ওদের প্রিয় বস্তু এক গ্লাস গোমূত্র পান করিয়ে বলবেন ভোট চাইতে আসবেন না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news