Breaking News
Home / TRENDING / অধীরকে সভাপতি চাই : সনিয়াকে চিঠি মান্নানের

অধীরকে সভাপতি চাই : সনিয়াকে চিঠি মান্নানের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ফের অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে চেয়ে সভানেত্রী সনিয়া গাঁধীকে (Sonia Gandhi) চিঠি দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান (Abdul Mannan)। ৩০ জুলাই প্রয়াত হন বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। তারপর থেকেই শূন্য প্রদেশ কংগ্রেস সভাপতির আসন। অন্যদিকে এআইসিসিতে (AICC) বর্ষিয়ান ২৩ জন নেতার সনিয়া গাঁধীকে চিঠি দেওয়াকে কেন্দ্র করে ঝড় উঠেছে। ফলস্বরূপ এক মাসের বেশি সময় ধরে প্রদেশ কংগ্রেস সভাপতি নেই পশ্চিমবঙ্গে। এই সুযোগে জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষাকে কেন্দ্র করে কাছাকাছি এসেছে কংগ্রেস-তৃণমূল (Congress-TMC)। পরীক্ষা বাতিলকে কেন্দ্র করে একটি ভার্চুয়াল বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও বেশ কয়েকটি অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে সভাপতিত্ব করতে বলেন সনিয়া। রাজনৈতিক মহলের খবর, বিজেপি বিরোধিতার সুরা চড়াতে ফের একবার কাছাকাছি এসেছে দু’দল।

সূত্রের খবর, সম্পর্ক জোড়া লাগাতে উদ্যোগী হয়েছেন সনিয়া-মমতা। কালীঘাটের একটি সূত্র মারফত খবর, একুশের বিধানসভা ভোটকে সামনে রেখে আবারও জোট বাঁধার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস-তৃণমূল শিবির। সেই জোট প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে তৃণমূল সুপ্রিমো রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে প্রদীপ ভট্টাচার্যের নাম প্রস্তাব করেছেন সনিয়া গাঁধীর কাছে। ঝানু রাজনৈতিক মান্নান খবর পেয়ে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট রুখতে সক্রিয় হয়েছেন। সূত্রের খবর, এক সময় নিজেই প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার দৌড়ে ছিলেন মান্নান। কিন্তু, অধীর চৌধুরী (Adhir Chowdhry) যেহেতু লোকসভার দলনেতা, এআইসিসি রাজনীতিতে এখন একটি বড় নাম। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট রুখতে এবং প্রদীপ ভট্টাচার্যকে সভাপতির আসনে ফের বসতে অধীর চৌধুরীকে সমর্থন দিচ্ছেন মান্নান সাহেব। অথচ প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীন অধীর চৌধুরীর সঙ্গে একাধিক ইস্যুতে সংঘাত হয়েছিল বিরোধী দলনেতার।

কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে চিঠি দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। কেন তিনি চিঠি সভানেত্রীকে দিয়েছেন সে বিষয়ে কোনও স্পষ্ট উত্তর দিতে চাননি। মনে করা হচ্ছে, বামফ্রন্টের সঙ্গে জোটে স্বাচ্ছন্দ্যবোধ করেন চাঁপদানির বিধায়ক। আগামী বিধানসভা নির্বাচনে কোনওভাবেই তৃণমূলের সঙ্গে জোট চান না এই প্রবীণ কংগ্রেস নেতা। তাই যেনতেন প্রকারেণ তৃণমূল ও প্রদীপ ভট্টাচার্যকে আটকাতে সভানেত্রীকে চিঠি পাঠানো প্রয়োজনীয় বলে মনে করেছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *