Breaking News
Home / TRENDING / সিংভির মনোনয়নে গলদ ধ’রে মান্নানের রোষে বাম

সিংভির মনোনয়নে গলদ ধ’রে মান্নানের রোষে বাম

ঈষাণিকা ভোরাই :

রাজ্যে বাম কংগ্রেস সমঝোতায় কী ইতি পড়ল!
এবার কী বিধানসভার অন্দরেও দেখা যাবে না বাম কংগ্রেস ফ্লোর কোঅর্ডিনেশন! এই নিয়ে জোর চর্চা, আলোচনা চলছে বিধানসভার অলিন্দে।
বৃহস্পতিবারই এ বিষয়ে কোনও বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারে কংগ্রেস পরিষদীয় দল।
বামেদের ভূমিকায় ক্ষুব্ধ কংগ্রেস পরিষদীয় দলনেতা আব্দুল মান্নান। সূত্রের খবর,
অভিষেক মনু সিংভির মনোনয়নের ‘গলদ’ রয়েছে, তিনি তথ্য গোপন করছেন, তা নিয়ে অভিযোগ তুলে নির্বাচন কমিশনে যাচ্ছে বাম।
ভোটের দু’দিন আগে বামেদের এই আচরণে তীব্র অসন্তোষ কংগ্রেস পরিষদীয় দলের অন্দরে। ঘনিষ্ঠ মহলে সেই অসন্তোষ ব্যাক্ত করেছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বামেদের এই আচরণ কংগ্রেস হাইকমান্ড জানতে পারলে আগামীদিনে বাম – কংগ্রেসের সমঝোতার পথ বন্ধ হয়ে যেতে পারে। যেখানে তৃণমূল রাজ্যসভা ভোটে কংগ্রেসকে নিঃশর্ত সমর্থনের কথা বলেছে , সেখানে বামেরা এই আচরণ করে সম্পর্কের তিক্ততা বাড়াচ্ছে বলেই ঘনিষ্ট মহলে বলেছেন মান্নান।
পাশাপাশি, যে অভিযোগ করছে বামেরা সেটা স্ক্রুটিনির দিন না করে শেষ মুহূর্তে এই নোংরা খেলা হচ্ছে কেন!
সেরকম হলে কংগ্রেস‌ও পাল্টা নির্বাচন কমিশনে যেতে পারে বলে সূত্রের খবর।
আর বামেদের এই আচরণের খবর কংগ্রেস হাইকমান্ড ভালো চোখে দেখবে না, ফলে আগামীদিনে বাম কংগ্রেস জোট বা রাজনৈতিক সমঝোতা বিশ বাও জলে চলে যাবে বলেই মত কংগ্রেসের পরিষদীয় দলের।
সেখানে বামেরা যদি অভিষেক মনু সিংভির বিরুদ্ধে অভিযোগ না তুলে নেয়, তাহলে আগামীদিনে বিধানসভার অন্দরে
বামেদের সঙ্গে ফ্লোর কোঅর্ডিনেশন করবে না কংগ্রেস, অর্থাৎ আগামীদিনে রাজ্যেও বাম কংগ্রেস সমঝোতায় ইতি পড়ার সম্ভবনা তৈরী হয়েছে বলেই কংগ্রেস সূত্রের খবর।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *