নিজস্ব সংবাদদাতা :
মুর্শিদাবাদের দৌলতাবাদে বাস দুর্ঘটনায় মৃতদের নিকটাত্মীয়দের ৫ লক্ষ টাকা ঘোষণা করল রাজ্য সরকার। গুরুতর আহতদের ১লক্ষ ও আহতদের ৫০হাজার টাকা ঘোষণা করা হয়েছে। এদিকে উদ্ধারকাজ শুরু হতে দেরি হওয়ায় বিক্ষোভ দেখায় স্থানীয়েরা। ভাঙচুর করা হয় পুলিশ ও দমকলের গাড়িতে। এদিকে দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৪, তবে বাসটিতে ৫০জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গ পরিবহণের এই বাসটি বহরমপুর পুরসভার অধীনে ছিল। ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারি। দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে তুলতে ৩টি ক্রেনের সাহায্য নেওয়া হয়েছে। উদ্ধারকাজে নেমেছেন এনডিআরএফের কর্মীরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news