নীল বণিক
বিনয় তামাংকে দাবার বোড়ে করে পাহাড় দখলের ছক কষেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে মোর্চা সুপ্রিমোর খাসতালুক দার্জিলিং। তারপর বিগত দুদিন আগেই কার্শিয়াং দখল করতে সার্থক হয়েছে বিনয় তামাংরা। তাঁর পরবর্তী লক্ষ্য কালিম্পং। তাহলেই বিনয় তামাংয়ের ষোল কলা পূর্ণ হবে। বিনয় তামাং ও অনিত থাপা জুটিকে দিয়ে বকলমে পুরো পাহাড় দখল করতে সার্থক হলো রাজ্য সরকার। তবে এরপরেও চিন্তা যাচ্ছে না রাজ্যের। দার্জিলিং পুরসভার মোর্চার ৩১ জন সদস্যের মধ্যে মাত্র তেইশ জন সদস্য বিনয় তামাংকে সমর্থন করেছেন। কার্শিয়াং পুরসভাতেও ১০ জন মোর্চার সদস্য বিনয় তামাংয়ের দিকে ঝুঁকে পড়েছে। এখনও যারা বিনয় তামাংয়ের দিকে আসেনি তাদের নিয়ে বেশ চিন্তায় নতুন জিটিএর চেয়ারম্যান থেকে শুরু করে রাজ্য সরকার। সূত্রের খবর, এখনও যারা মোর্চা সুপ্রিমোর দিকে ঝুঁকে আছেন তাঁদের নিজেদের সমর্থনে টানতে রাজ্য সরকারকে নিয়ে নতুন কৌশল বিনয় তামাংরা নিতে চাইছেন। দলের যুব মোর্চা থেকে শুরু করে নারী মোর্চার কয়েকজন নেতৃত্বকে নিয়ে ভাবতে হচ্ছে অনিত থাপা ও রাজ্য সরকারকে। মোর্চার এই দুই শাখা সংগঠনে অনিত থাপাদেরই এককালে কর্তৃত্ব ছিল। তাই জিটিএর ভাইস চেয়ারম্যান অনিত থাপাকে দিয়ে বিমলের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে চাইছে রাজ্য সরকার। আর এই কাজটি শেষ হলেই পাহাড় দখলে একেবারে নিপুন কাজটি শেষ করবে রাজ্য। কিন্তু তারপরেও পাহাড় পরিচালনা রাজ্য করবে না। বিনয় তামাং ও অনিত থাপাদের সামনে রেখেই পাহাড়ের প্রশাসন চালাবেন মমতা বন্দোপাধ্যায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news