নীল বণিক:
সারধার পর এবার রোজভ্যালির গৌতম কুণ্ডু ও মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপন আঁতাতের কথা ফাঁস করলেন মুকুল রায়! তাঁর মতে সুদীপ্ত-মমতার মতোই গৌতম-মমতারও অতি গোপন বৈঠক হয়েছিল।
শুক্রবার দলের রাজ্য সদর দফতরে বসে মুকুল রায় সরাসরি নিজের প্রাক্তন দলনেত্রীর নাম তুলে বলেন, ডেলোর মিটিঙে রাজ্যের মুখ্যমন্ত্রী সুদীপ্ত সেনের সঙ্গে বৈঠক করেছিলেন, এ-কথা রাজ্যের সবারই জানা। তবে, আমি অন্য কথা বলব। একথা সকলে হয়তো জানেন না। আসলে সুদীপ্ত সেনের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডুর সঙ্গেও বৈঠক করেছিলেন। মুকুল এদিন এও জানান, যে চিটফান্ড সংস্থা রোজভ্যালির কর্নধার গৌতম কুণ্ডুর সঙ্গে মমতার বৈঠকের বিষয়টি ছিল অতিরিক্ত গোপনীয়। সেই ‘হাই প্রোফাইল’ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও গৌতম কুণ্ডু ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না বলেই দাবি করেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য।
শুক্রবার সেই বৈঠক প্রসঙ্গ উস্কে দিয়ে বিজেপি নেতা মুকুল রায় আরও বলেন, সবকিছুই নিরবে হয়েছে। তবে মমতার সঙ্গে গৌতম কুণ্ডুর বৈঠকের প্রমাণ রয়েছে। যথা সময়ে রাজ্যবাসীর সামনে তা তুলে ধরা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news