Breaking News
Home / TRENDING / অরূপ-স্বরূপে আস্থা নেই! আইন করে টলিউডের দখল চান মমতা

অরূপ-স্বরূপে আস্থা নেই! আইন করে টলিউডের দখল চান মমতা

নীল রায়। এবার টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির ১০০ ভাগ দখল নিতে চাইছে রাজ্য সরকার! তা অবশ্যই প্রশাসনিকভাবে। আর অরূপ-স্বরূপ ভ্রাতৃ জুটিতে আস্থা না রেখে সরাসরি প্রশাসনকে এ বিষয়ে সক্রিয় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলস্বরূপ পশ্চিমবঙ্গ বিধানসভা আনা হচ্ছে, টেকনিশিয়ান স্টুডিও প্রাইভেট লিমিটেড (সংশোধনী) বিল ২০১৯। চলতি বিধানসভা অধিবেশন এই বিলটি পাস করবে রাজ্য সরকার, এমনটাই জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সংশোধনী বিলটি একবার পাশ হয়ে গেলে সরকার আইনমাফিক অনুমোদিত একটি স্ব-শাসিত কমিটি গঠিত হবে। সাতজনের এই কমিটির মাথায় থাকবেন মুখ্যমন্ত্রী। থাকবেন সরকারপক্ষের আরও চারজন বরিষ্ঠ আমলা। রাজ্যের অর্থ সচিব, তথ্য সংস্কৃতি সচিব ও ওই দফতরের যুগ্ম সচিব। বাকি ৩ জনকে বেছে নেওয়া হবে অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালকদের মধ্যে থেকে। নামে স্ব-শাসিত কমিটি হলেও আসলে এর লক্ষ্য হবে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সরকারের কর্তৃত্ব কায়েম করা। যদিও রাজনৈতিক মহলের প্রশ্ন উঠছে মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসকে দিয়ে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিজেদের অধীনে আনার প্রয়াস গত আট বছর ধরে চালিয়েছে শাসক দল। তারপর কেন এমন প্রশাসনিক পদক্ষেপ নিতে হল মুখ্যমন্ত্রীকে? রাজনৈতিক মহলের একাংশের মতে, বিশ্বাস ভাইদের দাপটের জেরে টলিপাড়ার একাংশ হাতছাড়া হতে বসেছে তৃণমূলের। টলিপাড়ার ছোট বড় কোনও সমস্যা হলে, তাতে হস্তক্ষেপ করতে হয় সেই মুখ্যমন্ত্রীকেই। যা ইতিমধ্যে ভালো ভাবে বুঝে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সঙ্গে টালিগঞ্জের নতুন করে সংগঠন বাড়ানোর কাজে হাত দিয়েছে গেরুয়া শিবির। সেই কারণেই এমন তৎপরতা চোখে পড়ছে। উল্লেখ্য, ১৯৫২ সালে গঠিত টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও নিয়ে প্রথম সরকারি উদ্যোগ ধরা পড়ে ১৯৮০ সালে। বাম জমানায় বিধানসভায় বিল পাস করে টেকনিশিয়ান স্টুডিওকে সরকারি সাহায্য দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সেই সময় বিল পাস হলেও তা খাতায়-কলমে পড়েছিল বলে অভিযোগ টালিগঞ্জের কলাকুশলীদের। টেকনিশিয়ান স্টুডিও প্রাইভেট লিমিটেড বিলটিকে আবারও সংশোধনী রূপে ফিরিয়ে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার শুধু ফিরিয়ে আনা হয়নি, টালিগঞ্জের কলাকুশলী থেকে শুরু করে প্রযোজক পরিচালক ও টেকনিশিয়ানদের নিজেদের দখলে রাখতে কমিটি করে তা পুরোপুরি হাতে নেওয়াই লক্ষ্য বাংলা শাসকদলের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *