নীল রায়। সরিয়ে দেওয়া হল চন্দননগরের পুলিশ কমিশনারকে। সোমবার রাতে আচমকাই অখিলেশ চতুর্বেদীকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার করা হয় হুমায়ুন কবীরকে। নবান্ন সূত্রে খবর, ব্যাণ্ডেলে তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী তথা দাপুটে নেতা দিলীপ রাম খুনের ঘটনার জেরেই পুলিশ কমিশনার বদল করা হয়েছে।
শনিবার সকাল ন’টা নাগাদ ব্যাণ্ডেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের কাছে দুষ্কৃতীরা গুলি করে খুন করে বছর ৪২-এর দিলীপ রামকেকে। তৃণমূলের অভিযোগ, বিজেপি সুপরিকল্পিতভাবে হত্যা করেছে তাদের কর্মীকে। জবাবে গেরুয়া শিবির বলে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই এই খুনের ঘটনা। ঘটনার জেরে রবিবারই সরিয়ে দেওয়া হয়েছিল চুঁচুড়া থানার ওসি এবং ব্যান্ডেল ফাঁড়ির ইনচার্জকে। এদিন সরিয়ে দেওয়া হল চন্দন নগর পুলিশের কমিশনারকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news