ওয়েব ডেস্ক:
মমতার মতে বিজেপিকে ভোট দিলে ভাটপাড়া হয়। তিনি বলেন—
তৃণমূলের ৮ বছরে কাউকে বয়কট করা হয়নি।
৩৪ বছরে হার্মাদরা যে অত্যাচার করেছে, তাতে আমরা কিন্তু, কারও গায়ে হাত দিইনি।
১৮ আসন পেয়ে চিত্কার করছে, আমরা কারও গায়ে হাত দিইনি।
বাইরের ধার করা নেতা আনা হচ্ছে।
আরএসএসের লোকজন আনা হচ্ছে।
আজও গুড়াপে আমাদের কর্মীদের আটকানোর চেষ্টা করা হয়েছে, যেখানে যেখানে বাধা দিয়েছে বিজেপি, আগামিকাল সেখানেই প্রতিবাদ সভা হবে।
কয়েকটা সিট পেয়ে এমন শুরু করেছে, আমাদের পার্টি অফিস দখল করতে শুরু করেছে।
তাও মেজরিটি পায়নি, মনে রাখবেন এখনও আমাদের ২৪ টা, বিজেপির ১৮টা।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন—
ট্রেন বন্ধ করে দিয়েছে, যাতে তৃণমূল কর্মীরা সভায় আসতে না পারে।
অনেক জায়গায় ট্রেন বন্ধ করে দিয়েছে, আমার কাছে খবর আছে।
আমি যতক্ষণ না কিছু কথা বলব, আপনারা কেউ সভা ছেড়ে যাবেন না।
আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই, অনেক কষ্ট করে আপনারা এই সভায় এসেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news