Breaking News
Home / TRENDING / মমতার পোস্টার ছিঁড়ল কে! প্রতিবাদে সন্তোষপুরে তৃণমূলের অবরোধ

মমতার পোস্টার ছিঁড়ল কে! প্রতিবাদে সন্তোষপুরে তৃণমূলের অবরোধ

নিজস্ব সংবাদদাতা:

মমতার পোস্টার ছিঁড়ল কে! সে রহস্যের সমাধান না হলেও প্রতিবাদে আজ সন্তোষপুর স্টেশনরোড অবরোধ করে তৃণমূল।

ঘটনা আজ সকালের। দক্ষিণ চব্বিশ পরগনার রবীন্দ্রনগর থানার অন্তর্গত সন্তোষপুর স্টেশন রোড অবরোধ করে একদল তৃণমূল কর্মী সমর্থক। তাদের অভিযোগ, গতকাল রাতে কেউ বা কারা রবীন্দ্রনগর বাসস্ট্যান্ডের কাছে লাগানো ফ্লেক্স থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির অংশটি ছিঁড়ে দেয়।

খবর জানাজানি হতেই ছড়ায় উত্তেজনা। পরে প্রায় আধ ঘন্টা ধরে রাস্তা আটকে অবরোধ চালায় উত্তেজিত তৃণমূল কর্মীরা। এরপর দলের নেতাদের ফোন পেয়ে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

তৃণমূলের দাবি এই কাজ বিজেপির, অপরপক্ষে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক। কারা করেছে বলতে পারবো না। আমাদের এমনিতেই লোক কম। তার মধ্যে প্রচার আর দেওয়াল লেখায় ব্যস্ত সবাই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *