নীল রায়।
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি. চিদাম্বরমের গ্রেফতারের পরদিনই নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে সিবিআই হানা দিল প্রাক্তন স্বরাষ্ট্র সচিব তথা বর্তমানে পর্যটন সচিব অত্রি ভট্টাচার্য্যের দপ্তরে। আর তার জেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিসত্ত্বা ফের জেগে উঠল। বৃহস্পতিবার সন্ধ্যায় দীঘা থেকে প্রশাসনিক সফর সেরে ফিরে “ঠিকানা” নামে একটি কবিতা লিখে ফেললেন তিনি। পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। কবিতার একটি অংশে তিনি লিখেছেন, “গণতন্ত্রের ঠিকানা? চেনা যাচ্ছে না। দেশের ইতিহাস? বোঝা যাচ্ছে না। সংবাদ জগৎ কথা বলছে না। কাক কা-কা ডাকছে না। চড়ুই পাখি ধান খাচ্ছে না।” কবিতার পরতে পরতে প্রকাশ পেয়েছে মুখ্যমন্ত্রীর দুশ্চিন্তা ও উৎকণ্ঠার কথা।
“ঠিকানা” কবিতায় তিনি লিখেছেন, “অসম্মানের উঠেছে ঝড়! এ ঝড় কেন থামছে না?” মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, “অধিকারগুলো বস্তা ভর্তি- প্রতিবাদীরাও কারাগারে বন্দি। ফ্যাসিজম কাউকে মানে না। পাচ্ছি না খুঁজে আমার ঠিকানা? সবটাই জানা তবু অজানা।” কবিতা লেখা মুখ্যমন্ত্রীর কাছে কোনও নতুন বিষয় নয়। নানা সময়ে নানা ইস্যুতে কবিতা লিখে নিজের মনোভাব স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক মহলের মতে, পি. চিদম্বরমের গ্রেফতারের পর অশনি সংকেত দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল-শোভন কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েও বিজেপিতে চলে গিয়েছেন। তাঁদের দায় ও দায়িত্ব, উভয়ই বিজেপি নেতৃত্বের। কিন্তু তাঁর দলের এক ডজনেরও বেশি নেতা মন্ত্রীর নাম একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। যার তদন্তভার রয়েছে হয় সিবিআর কাছে, নয় এনফর্সমেন্ট ডিরেক্টরের। নরেন্দ্র মোদির সরকার সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা মুখ্যমন্ত্রীর। সেই আশঙ্কা থেকেই এদের “ঠিকানা” কবিতার লিখন বলেই মনে করছে বাংলা রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news