Breaking News
Home / TRENDING / মমতা একাই ১০০! থুড়ি ২৬

মমতা একাই ১০০! থুড়ি ২৬

মমতা ও ২৬ জন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অন‍্যদিকে “স্পেশাল ২৬”। এই স্পেশাল ২৬ জনের মধ‍্যে রয়েছেন ১১ জন মন্ত্রী ও ১৫ জন আমলা। “স্পেশাল ২৬” এর এই টিম তৈরি করেছেন স্বয়ং মমতাই। কি কাজ এই “স্পেশাল ২৬” টিমের ? মুখ্যমন্ত্রীর আগামী বিদেশ সফরের সময় (১৬-২৮ সেপ্টেম্বর) রাজ‍্যে যেকোনও আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় সিদ্ধান্ত নেবেন এঁরা। কিন্তু এতজন কেন ? বাম আমলে যখন কোনও মুখ্যমন্ত্রী রাজ‍্যের বাইরে যেতেন, সেই সময় মন্ত্রীসভার অন‍্যতম গুরুত্বপূর্ণ কোনও একজন মন্ত্রিকে অস্থায়ী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে যেতেন। সিদ্ধান্ত নেওয়ার ভার থাকতো তাঁর হাতেই। কিন্তু এক্ষেত্রে কেন একযোগে “স্পেশাল ২৬” টিম গঠনের প্রয়োজন হয়ে পড়লো! প্রশাসনিক মহলের কানাঘুষো, কোনও একজনের হাতে দায়িত্ব দিয়ে যাওয়ার রিস্ক নিতে চাননি স্বয়ং মুখ‍্যমন্ত্রী। তাঁর ভাইদের যে তিনি হাড়ে হাড়ে চেনেন। তাছাড়া মুখ‍্যমন্ত্রী হিসেবে তিনি একাই একশো। দল বা সরকারে তাঁর সমকক্ষ যে কেউ নেই, এই “স্পেশাল ২৬” টিম গঠন করে সেটাই প্রকারান্তরে বুঝিয়ে দিলেন তিনি। দূর্জনেরা বলে, দল বা সরকারে একটাই পোষ্ট, বাকি সব ল‍্যাম্প পোষ্ট। এই “স্পেশাল ২৬” টিম গঠনে সেই মত‌ই মান‍্যতা পেল বলে মনে করছেন অনেকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *