Breaking News
Home / TRENDING / মমতার রাজ্যে ধর্ম নিরপেক্ষতার অর্থ কী হিন্দু বিরোধিতা! উঠছে প্রশ্ন

মমতার রাজ্যে ধর্ম নিরপেক্ষতার অর্থ কী হিন্দু বিরোধিতা! উঠছে প্রশ্ন

দেবক বন্দ্যোপাধ্যায়  

মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি ধর্ম নিরপেক্ষ হতেন তাহলে দুর্গার বিসর্জন আর মহরমের তাজিয়া এক সঙ্গে করে দেখাতেন। এবার আরও একবার এই ভাবেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন নেতাজীর ভ্রাতুষ্পুত্র, রাজ্য বিজেপির সহ সভাপতি চন্দ্র কুমার বসু। বললেন, ধর্ম নিরপেক্ষতা কাকে বলে নেতাজী করে দেখিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজে। সেখানে সকলে মিলে রেঁধে খেত, দেশ বন্দনা করত আবার নিজের নিজের ধর্মাচরণও করত। কারও কোনও অসুবিধা হয়নি।
মহরম আর বিসর্জন নিয়ে গতবারও বিতর্ক হয়েছিল। এবারে মুখ্যমন্ত্রীর আগাম ঘোষণার পর এখন থেকেই শুরু হয়ে গেল বিতর্ক।
কোনও কোনও মহল মনে করছে, এই ভাবে বারবার একটি সম্প্রদায় কে খুশি করতে গিয়ে আর একটি সম্প্রদায়কে বঞ্চিত করে মুখ্যমন্ত্রী দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছেন। কেউ বলছেন, সাম্প্রদায়িক হানাহানি হলে এই দেশে বিজেপির ঘাড়ে দোষ চাপানো নিয়মে দাঁড়িয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষের মনে এই ভাবে যে সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়ে দেওয়া হয়, সেটা সহজে চোখে পড়ে না। কংগ্রেস নেতা সোমেন মিত্র অনেকদিন আগেই বলেছিলেন, মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সাম্প্রদায়িকতা করছেন। মুখ্যমন্ত্রীর আরও একবার বিসর্জনের ওপর কোপ ফেলার সিদ্ধান্তের পর সোমেনের বক্তব্য আবার এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
প্রশ্ন উঠেছে, এই রাজ্যে ধর্ম নিরপেক্ষতার মানে কী হিন্দু বিরেধিতা!

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *