ঈষাণিকা ভোরাই
কয়েকদিন আগেই ত্রিপুরা নির্বাচনে বিজেপির জয়ে রাহুল গান্ধীর দিকে পরোক্ষে আঙুল তুলেছেন তৃণমূল নেত্রী মমতা। বলেছিলেন কংগ্রেসকে তিনি আসন সমঝোতার কথা বলেছিলেন। বলেছিলেন একসঙ্গে ত্রিপুরাতে লড়াই করার কথাও। তখন কংগ্রেস তাঁর কথা শোনে নি। তবে ছয় দিনের মধ্যেই সেখান থেকে অনেকটাই সরে আসলেন তৃণমূল নেত্রী। আসলে মমতা খুব ভালো ভাবেই বুঝতে পারছেন যে, বিজেপি যেভাবে একের পর এক রাজ্য দখল করছে তাতে ২০১৯ এ এদের আটকাতে না পারলে তাঁর সিংহাসন আর নিশ্চিত থাকবে না। তাইতো কৌশলে নিজেকে প্রধানমন্ত্রিত্বের দৌড় থেকে সরিয়ে সমস্ত আঞ্চলিক দলগুলোকে এক জায়গায় নিয়ে আসার কথা বলতে হচ্ছে তাঁকে। আর এই কাজে কংগ্রেসকে বাদ দিয়ে যে তিনি এ রাজ্যের বাইরে কিছুই করতে পারবেন না, সেই সারসত্যটাও বুঝে ফেলেছেন তিনি। তাইতো আবার কংগ্রেস সখ্যতার প্রয়োজন! আর সেই প্রয়োজন এতটাই বেশি যে কংগ্রেস এ রাজ্য থেকে রাজ্যসভায় তাঁদের প্রার্থীর নাম ঘোষনা করার সঙ্গে সঙ্গেই তা লুফে নিলেন তৃণমূলনেত্রী। তৃণমূলের দলীয় মঞ্চ থেকেই মমতা জানিয়ে দিলেন কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভি কে সমর্থন করবেন তাঁরা।

মমতার কথায়, “আইনজীবী হিসেবে অভিষেক মনু সিংভি আমাদের হয়ে প্রচুর লড়াই করেছেন, তাই তাঁকেই আমরা সমর্থন করবো”। এই ঘোষণার মাধ্যমে কিন্তু এক ঢিলে দুই পাখি মারলেন মমতা। একদিকে কংগ্রেসকে বার্তা দেওয়া হলো, অন্যদিকে কংগ্রেসকে সিপিএমের থেকে আলাদা করাও হলো। বিচক্ষণ রাজনীতিবিদ মমতা এই কাজে অনেকটাই সফল। বামেদের প্রার্থী হিসেবে রবিন দেবের নাম উঠে আসায় সেই জল্পনাই কিন্তু সত্যি হচ্ছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news