নীল বণিক :
দিল্লি থেকে ফিরে সুর নরম করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বন্যা নিয়ে বিগত কয়েক দিন ধরে টানা আক্রমণ করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী মঙ্গলবার রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় চিঠি দিয়েছিলেন ঝাড়খন্ড সরকারকে। কিন্তু বুধবার দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ডিভিসির জলে ঝাড়খণ্ড সরকারেরও অসুবিধা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের উচিত দুই রাজ্যের কথা মাথায় রেখে ডিভিসির সংস্কার করা। তাহলেই ড্যামগুলির জল ধারণ ক্ষমতা বাড়বে। তাই অবিলম্বে ডিভিসির সংস্কারের জন্য জোরালো সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেখুন ভিডিয়ো
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন :-
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news