ওয়েব ডেস্ক:
তৃণমূলকে ভোট দিল বিজেপি! এমনকী জেতাল। রাজ্য রাজনীতির সাম্প্রতিক অবস্থানে যা ভাবা যায় না, সেই ঘটনা ঘটল দিল্লিতে। রাজ্যসভায় ইএসআই বোর্ডের সদস্য নির্বাচনে তৃণমূল প্রার্থীকে ভোট দিল বিজেপি। বিজেপির ভোটে প্রথমবার এই কমিটির সদস্য নির্বাচিত হলেন তৃণমূল নেত্রী দোলা সেন। এই প্রসঙ্গে মুকুল রায়ের চাঞ্চল্যকর দাবি, মমতার আবেদন নিবেদনেই বিজেপি ভোট দিয়েছে তৃণমূলকে। ফলে দোলা জিতেছে।
প্রসঙ্গত, বুধবার রাজ্যসভায় ছিল ইএসআই কমিটির সদস্য নির্বাচন। দীর্ঘদিন ধরেই যা বরাদ্দ রয়েছে বিরোধীদের জন্য। এতদিন, ওই আসনের নির্বাচিত সদস্য ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দেবব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর মেয়াদ ফুরানোর পর আজ ফের ভোটাভুটি হয়। যাতে বিজেপির ভোটে জিতলেন তৃণমূলের দোলা সেন। উল্লেখ্য, সংসদীয় নিয়মেই এবার আসনটির দাবিদার ছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু বিশেষ কারণে তারা সিপিএমকে ছাড়তে চেয়েছিল আসনটি। সেক্ষেত্রে কংগ্রেসের ভোট পাওয়ার দরকার। এদিকে কংগ্রেস আবার সিপিএমকে সমর্থন দেবে না। ফলে শেষ মুহূর্তে লড়াইয়ের ময়দানে নামতে বাধ্য হয় তৃণমূল।
প্রার্থী হন দোলা সেন। কংগ্রেস দাঁড় করায় প্রদীপ ভট্টাচার্যকে। সিপিএম প্রার্থী করে এলম আরম করিমকে। বুধবার ভোটাভুটির শেষে দেখা যায়, ৯০ ভোট পেয়ে জিতেছেন তৃণমূল কংগ্রেসের দোলা সেন। প্রদীপ ভট্টাচার্য পেয়েছেন ৪৬টি ভোট। সিপিএম প্রার্থী পেয়েছেন মাত্র ৮টি ভোট। কিন্তু এর থেকে অনেক বেশি অবাক করে দেওয়া যে তথ্যটি উঠে এসেছে, তা হল বিজেপির অন্তত ২০টি ভোট পেয়েছেন দোলা সেন।
বৃহস্পতিবার এই বিষয়ে চাঞ্চল্যকর দাবি করেন মুকুল রায়। সব্যসাচী দত্তর বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘দোলা সেনকে জেতানোর জন্য বিজেপিকে আবেদন জানিয়েছিলেন খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’
উল্টে দিকে বিজেপির ভোট তৃণমূল পাওয়ায় নতুন করে গোপন আঁতাতের অভিযোগ তুলেছে বাম ও কংগ্রেস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
রাজ্যসভাতে তৃণমূল আর বিজেপির Co-Ordination একটি সুখী সংসারে স্বামী স্ত্রীর Co-Ordination এর মতো
লোকসভাতে মাহুয়া মৈত্রর ফ্যাসিস্ট বলে আক্রমন আসলে একটি নাটক