Breaking News
Home / TRENDING / মোদীর সঙ্গে দেখা করার জন্য সময় চাইলেন মমতা

মোদীর সঙ্গে দেখা করার জন্য সময় চাইলেন মমতা

( ফাইল চিত্র )

ওয়েব ডেস্ক :

মোদীর সঙ্গে সাক্ষাতের সময় চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল বা পরশু সময় দেওয়া হতে পারে বলে প্রধানমন্ত্রীর অফিস জানায়। এইসময় অর্থাৎ যে-সময় আয়কর নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের হিসেবনিকেশ যাচাই করছে আয়কর বিভাগ সেইসময় তিনি কেন মোদীর সঙ্গে দেখা করার জন্য সময় চাইলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা! তৃণমূলের অন্দরেও এই নিয়ে বিভিন্ন মতামত উঠে আসছে। কেউ কেউ বলছেন এটি নেহাতই সৌজন্য, কিন্তু মোদীর সঙ্গে হঠাৎ কেন এই সৌজন্য বিনিময় সেই উওরেরও কোন হদিশ মিলছে না। রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে মোদীর সঙ্গে সাক্ষাৎ, এই তত্ত্বও উঠে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন গোপালকৃষ্ণ গান্ধির নাম প্রস্তাব করছেন তেমনই লালকৃষ্ণ আডবাণীর নামও প্রস্তাব করছেন। অন্যদিকে প্রণব মুখোপাধ্যায়কেও রাষ্ট্রপতি রাখার কথাও বলেছেন মমতা। এই নাম প্রস্তাব করতেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী নাকি শুধুমাত্র সারদা-নারদা রাজনৈতিক সমাধান করতে? এই বৈঠকের দিকে তাকিয়ে আছে সমগ্র দেশ তথা পশ্চিমবঙ্গ।

আপনার কি মনে হয়, কি হতে পারে এই বৈঠকে। মন্তব্য করে জানান আমাদের।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *