Breaking News
Home / TRENDING / মোদিকে সবাই ভয় পায়, কেবল মমতা পান না! জানুন বিস্তারিত

মোদিকে সবাই ভয় পায়, কেবল মমতা পান না! জানুন বিস্তারিত

নীল রায়

নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো ভয় পেয়ে গুটিয়ে গিয়েছে। শুধুমাত্র লড়াই করছেন তিনি নিজে। মঙ্গলবার বিকেলে যাদবপুরে তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর প্রচারে এসে এমনটাই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, “বেড়ালের গলায় ঘণ্টাটা না হয় আমরাই বাঁধলাম । সারা ভারতে সবাই ভয় পেয়ে বসে আছে, আমরা ভয় পাই না।” যাদের উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করেন, তাদের কাঁধে ভর করেই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী। আবার এদিনের মঞ্চ থেকেই ইউনাইটেড ইন্ডিয়া গড়ার কথাও শোনা যায় মমতার কণ্ঠে। তিনি বলেন, “এই ফ্যাসিবাদ চলতে পারে না। আমরা চাই ইউনাইটেড ইন্ডিয়া হোক, কারণ মোদি দেশটাকে ফাঁপা করে দিয়েছে।” মমতা বলেন, “তুমি এখন বড় হনু হয়েছ? তোমার চেয়ে অনেক বড় হনু আমি দেখে এসেছি। আমি অনেক বাহিনী দেখে এসেছি, আমাকে ওসব দেখিয়ে লাভ নেই।” মমতা আরও বলেন, ‘বিজেপি, তুমি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে আমার কিছু করতে পারবে না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *