নিজস্ব প্রতিনিধি।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারত ছেড়ে গিয়েছেন ৪৮ ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুরীতে বসে তাঁর উদ্দেশ্যে নাম না করে এক ফেসবুক বার্তা লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই ফেসবুক বার্তায় একচোখ বোলালেই বোঝা যায়, যে তাঁর নিশানায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাষ্ট্রপতির প্রায় প্রতিটি ভাষনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। কিন্তু, সমসময়ে দিল্লিতে গোষ্ঠী সংঘর্ষ ও তাতে প্রাণ হারিয়েছেন এখনো পর্যন্ত ৩৪ জন।
https://www.facebook.com/364551790278835/posts/3049122398488414/
মুখ্যমন্ত্রীর এই ফেসবুক বার্তায় ট্রাম্পের নাম না করে উল্লেখ করেছেন, “তিনি এলেন বললেন চলে গেলেন আমার মাতৃভূমি জ্বলতে থাকল। বিচলিত শঙ্কিত উদ্বিগ্ন। হৃদয় আমার ক্রন্দন রত। মৃত্যু-মিছিল বেড়ে গেল।” নিচেই বার্তাটি ইংরেজিতে আরো একবার লিখেছেন মুখ্যমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্প যে তাঁর ভাষণে দিল্লির হিংসা নিয়ে একটি শব্দ ব্যয় করেননি কার্যত সে কথাই উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের রাজধানীর জ্বলতে থাকা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হৃদয় যে বিদীর্ণ, তা এই ফেসবুক বার্তায় বুঝিয়ে দিয়েছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news