Breaking News
Home / TRENDING / গাঁধী-আজাদ-আম্বেদকর এমনকি গুরুচাঁদ-হরিচাঁদেরও বিরোধিতা করছেন মমতা : শাহ

গাঁধী-আজাদ-আম্বেদকর এমনকি গুরুচাঁদ-হরিচাঁদেরও বিরোধিতা করছেন মমতা : শাহ

ভাস্কর মান্না।

সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, ফের আশ্বস্ত করে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ কলকাতায় শহীদ মিনারের জনসভা থেকে অমিত শাহ বলেন, “সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন কংগ্রেস, বাম ও মমতা। তাঁরা সংখ্যালঘুদের মিথ্যে বলে ভয় দেখাচ্ছেন। তাঁরা বলছেন মুসলমান ভাই-বোনদের নাগরিত্ব চলে যাবে। আমি বাংলার মাটি থেকে দাঁড়িয়ে বলছি, সিএএ-তে কারও নাগরিকত্ব যাবে না। এটা নাগরিত্ব দেওয়ার আইন। নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়।”

একইসঙ্গে তিনি আরও বলেন, “যেসব কোটি কোটি হিন্দু, শিখ, জৈন, পার্সী, বৌদ্ধ, সাঁই শরণার্থী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে প্রত্যারিত হয়ে এসেছেন তাঁদের আমরা নাগরিকত্ব দেব। ৭০ বছর ধরে তাঁরা এদেশে এসে কাঁদছে, তাঁদের কাছে নাগরিকত্ব নেই। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করছেন ভোট। যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন সংসদে নাগরিকত্ব দেওয়া নিয়ে সোচ্চার হয়েছিলেন, তিনিই আজ ভোট ব্যাঙ্কের স্বার্থে এর বিরোধিতা করছেন।” পাশাপাশি নাগরিকত্ব নিয়ে মতুয়াদের মন জয় মমতাকে প্রশ্ন ছুঁড়ে অমিত বলেন, “সিএএ বিরোধিতায় পথ অবরোধ হচ্ছে, ভাঙচুর হচ্ছে, আগুন লাগানো হচ্ছে। মতুয়াদের নাগরিকত্ব দেওয়া নিয়ে কেন বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মতুয়ারা কি নিজেদের মনে করেন না? শুধুমাত্র অনুপ্রবেশকারীদের নিজের মনে হয়? আপনি যা মনে করুন আমরা নাগরিকত্ব দেবই।”

সিএএ বিরোধী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় কাগজ দেখাব না বলে একাধিকবার সোচ্চার হয়েছিলেন। আজ সেই প্রসঙ্গ টেনে তুলে শাহ বলেন, “কাগজ দেখাতে হবে বলে শরণার্থীদের ভয় দেখাছে বিরোধীরা। ওরা বলছে কাগজ দেখাতে হবে, না হলে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে। এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, পুলিশ স্টেশন যেতে হবে। আমি বলছি কোথাও যাওয়ার দরকার নেই। সমস্ত শরণার্থীদের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব দেবে।” একইসঙ্গে মমতাকে রবীন্দ্রনাথ, গাঁধী বিরোধী বলেও তোপ দাগেন শাহ। শাহের কথায়, দেশের সংসদে তৈরি আইনের বিরোধিতা করছেন মমতা দিদি। ওনার জানা উচিত উনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেরণার বিরোধিতা করছেন, গাঁধীজীর বিচারের বিরোধিতা করছেন এবং ডঃ আম্বেদকের সংবিধানের বিরোধিতা করছেন। এমনকি মতুয়া সমাজের গুরুচাঁদ হরিচাঁদ, বড় মা, তাঁদেরও বিরোধিতা করছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *