নীল রায়।
এনপিআর (NPR) সংক্রান্ত বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার রানি রাসমনি রোডে তৃণমূল ছাত্র পরিষদের ধর্নামঞ্চ থেকে মমতা বলেন, “১৭ তারিখ এনপিআর নিয়ে দিল্লিতে যে বৈঠক ডাকা হয়েছে, তাতে আমি যাচ্ছি না।” তিনি আরও বলেন, “আগে জানতাম এনপিআর সেন্সাসের বিষয়। দশ বছর আগে সিপিএম জামানায় হয়েছিল। কিন্তু পরে দোলা সেন ডেরেক ও ব্রায়নের আমাকে জানালো এনপিআর এনআরসির আগের পদক্ষেপ তাই আমি বাংলায় এম্পিয়ার করতে দেব না।”
সম্প্রতি জানা গিয়েছে আধার কার্ডের ক্ষেত্রে আর পিতার নাম বাধ্যতামূলক নয়। এই প্রসঙ্গ টেনে মমতা বলেন, “এই বলছে মায়ের জন্মের কাগজ নিয়ে এসো বাবার জন্মের কাগজ নিয়ে এসো। আধার কার্ড বাবার নাম্বার দিয়ে দিচ্ছে। আধার দিয়ে কি সরকার আমাদের আঁধারে নিয়ে যেতে চাইছে।” তিনি আরও বলেন, “আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। এই সিদ্ধান্তের জন্য যদি আমার সরকারকে ফেলে দেওয়া হয় তাহলে আমি আমার অবস্থান থেকে সরব না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news