নিজস্ব সংবাদদাতা।
রোজভ্যালি কাণ্ডের তদন্তের গতি বাড়ানোর জন্য একাধিক সিবিআই (CBI) অফিসারকে বদলি করা হল। প্রথমে বহু তথ্য হারিয়ে যাওয়ার পরেও পরের দিকে বেশ ভালই চলছিল সারধা, নারদা ও রোজভ্যালি (Rose Valley) তদন্তে। এবার আচমকাই রাজ্যে সিবিআই শীর্ষস্তরে ব্যাপক রদবদল। যদিও, গত সপ্তাহে একদফায় রদবদল হয়েছিল সিবিআইয়ের অন্দরে। কিন্তু এবার একসঙ্গে বদলি করা হল সারদা-নারদা এবং রোজভ্যালি মামলার ৫ জন তদন্তকারী আধিকারিককে।
সিবিআই সূত্রের খবর, রোজভ্যালি মামলার তদন্তকারী আধিকারিক শোজম শেরপাকে ভুবনেশ্বরে বদলি করে দেওয়া হয়েছে।
ভুবনশ্বরে বদলি করা হয়েছে রোজভ্যালি মামলার আরেক তদন্তকারী আধিকারিক ব্রতীন ঘোষালকেও। শোজম শেরপা এবং ব্রতীন ঘোষাল রোজভ্যালি মামলার পাশাপাশি সারদা মামলার তদন্তেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
নারদ (Narda) মামলার তদন্তকারী অফিসার কলকাতার ভারপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকেও এদিন দিল্লিতে বদলি করে দেওয়া হয়েছে। নারদ মামলায় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই আধিকারিক। সারধা (Sharadha) মামলার অন্যতম তদন্তকারী আধিকারিক তথাগত বর্ধনকেও দিল্লির সিবিআই সদর দফতরে বদলি করে দেওয়া হয়েছে। নারদ তদন্তের আরেক অফিসার রণজিত কুমারকেও দিল্লিতে বদলি করে দেওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news