চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) মৃত্যুদিনে রাজভবনের পালিত হল তাঁর স্মরণে এক অনুষ্ঠান। সূত্রের খবর, রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamta Banerjee)। কিন্তু তিনি সেখানে যাননি। এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। মুখ্যমন্ত্রীর গরহাজিরা প্রসঙ্গে সাফাই দিয়ে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে অটলবিহারী বাজপেয়ির খুব ভালো সম্পর্ক ছিল। এখন যা পরিস্থিতি তার জন্যই হয়তো সেখানে উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী। কিন্তু অটল বিহারী বাজপেয়ীকে সবসময়ের জন্য তিনি স্মরণ করেন।”
মুখ্যমন্ত্রী অবশ্য গতকাল রাজ্যপালের চা চক্রে যোগ দেননি। প্রসঙ্গে রাজীবের বক্তব্য, “গতকাল বিকেল বেলা রাজভবনের চা চক্রে উপস্থিত থাকতে না পারায় রাজ্যপাল যে মর্মাহত হয়েছেন, তার আমি কারণ খুঁজে পাচ্ছি না । কারণ গতকাল দুপুর বেলাতেই রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে আসেন মুখ্যমন্ত্রী।” তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজিকে নিয়ে এসেছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে সেখানে উপস্থিত ছিলেন। এই সময়ে বিভিন্ন রকমের কাজ রয়েছে। সেই কারণে বিকেলবেলা তিনি উপস্থিত থাকতে পারবেন না বলেই দুপুর বেলায় চলে গিয়েছিলেন।” রাজ্যপাল অভিযোগ করেছেন, তাঁর ওপর এবং রাজভবনের ওপর বিশেষ পর্যবেক্ষণ করা হচ্ছে । সেই বিষয়ে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এটা সম্পূর্ণ অবাস্তব ব্যাপার । কেন তাঁর ওপর পর্যবেক্ষণ করা হবে ? তিনি সাংবিধানিক প্রধান।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news